হযরত শায়খের জীবনে রমযান পালনের সনিষ্ঠ কর্মসূচী ১১৭ একেবারে শেষ ওয়াক্তে এবং দিবারাব্রি চব্বিশ ঘন্টার মধ্যে খাবার বলতে এই এক বেলাই ছিল। ফজরের নামায আউয়াল ওয়াক্তেই পড়া হতো। ফজরের পরই বিশ্রাম করতেন এবং বেলা হলে পর উঠতেন। দিবারাত্রি চত্বিশ ঘন্টার মধ্যে এটাই ছিল শোবার একমাত্র সময়। তারপর সারাদিন কুরআন শরীফের দওর চলতো। যেটুকু সময় পাওয়া যেতো কুরআন শরীফ তিলাওয়াত ও দওরেই তা” কাটতেন। রমযানের এ চরম ব্যস্ততা স্বাস্থ্যের ক্রমাবনতি সত্ত্বেও ক্রমেই বাড়তে থাকে। ১৩৮৫ হিজরী (১৯৬৫-৬৬ ই২-এর রমযান পালনের বিস্তারিত নির্ঘন্ট একজন অষ্টপ্রহরের সাথী এবং বিশিষ্ট ব্যক্তি।১১ এভাবে বর্ণনা করেছেন ঃ "মধ্য শাবান থেকে ২৮ রমযান পর্যন্ত যেসব মেহমান বাইরে থেকে আসেন এবং পূর্ণ রমযান অথবা রমযানের কিছু অংশ কাটিয়ে চলে যান জনৈক খাদিম তাঁদের নামের একটি তালিকা স্বতঃস্কুর্তভাবে তৈয়ার করেছিলেন। তাতে ৩১৩ জন মেহ্মানের নাম আছে। হযরত শায়খের রমযান শরীফের সময়সূচি ছিল এরূপ £ লোকজন যখন সাহ্রী খাওয়ার জন্য উঠতো, হযরত শায়খ তখন লিগ হতেন নফল নামাযে। একেবারে সাহ্রীর শেষ ওয়াক্তে দু'একটা ডিম খেতেন এবং এক কাপ চা পান করতেন। তারপর ফজরের জামাআত পর্যন্ত বালিশে ঠেস দিয়ে লোকজনের দিকে মুখ করে বসে থাকতেন। মেহ্মানগণ তাঁর দিকে মুখ করে বসে থাকতেন। ফজরের পর আরাম করতেন প্রায় নয়টা পর্যন্ত। তারপর প্রাত্যহিক কর্ম সেরে নফল নামাযে লিপ্ত থাকতেন দৃপুর পর্যস্ত। তারপর ডাক দেখতেন এবং কিছু জরুরী পত্রাদি লেখাতেন যুহর পর্যন্ত। তারপর নামায পড়তেন। যুহরের নামায পড়েই আবার তিলাওয়াত শুরু করতেন এবং আসর পর্যন্ত তা, চলতো । মেহমানদের প্রতি কায়মনোবাক্যে যিকিরে মশগুল থাকার নির্দেশ ছিল। আসরের পূর্ব পর্যন্ত এভাবেই চলতো। যাকেরীন যিকিরে এবং অন্যরা এভাবে তিলাওয়াতে লিপ্ত থাকতেন। আসরের নামাযের পর হযরত নিজে কুরআন শরীফ শুনাতেন। অধিকাংশ মেহমান হয় কুরআন শরীফ তিলাওয়াত শুনতেন নতুবা নিজেরাও তিলাওয়াতে থাকতেন ইফতারের পূর্ব পর্যন্ত। ইফতারের কয়েক মিনিট পূর্বেই তিলাওয়াত বন্ধ করে কিছুক্ষণের জন্য মুরাকাবায় বা ধ্যানমগ্র অবস্থায় থাকতেন। মেহমানদের প্রতি তখন মসজিদের আঙিনায় ইফতারীর দস্তরখানে চলে যাওয়ার নির্দেশ থাকতো আর নিজে পর্দার ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।