আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) চাইলে খাদেমগণ জানালেন, রমযানের এ চরম ব্যস্ততার সময় হযরতের কথা বলার ফুরসৎ নেই। তারপর যখন তাঁর হযরত শায়খের সাথে সাক্ষাৎ হলো, তখন তিনি শায়খকে লক্ষ্য করে বললেন ঃ "ভাইজান, আসসালামু আলায়কুম। কথা বলতে চাই না, কেবল এটুকুই বলতে চাই, রমযান আল্লাহ্‌র ফযলে আমাদের ওখানেও এসে থাকে। কিন্তু কখনো এভাবে জ্বরের মতো আসে না। আস্সালামু আলাইকুম । আসি তা হলে!”১০ রমযান শরীফের সময়সূচি রমযানুল মুবারকে শায়খের দৈনন্দিন কর্মসূচীতে অনেক পরিবর্তন সৃচিত হতো। কর্মচাঞ্চল্য, ইবাদত ও তিলাওয়াতের আগ্রহ ও উৎসাহ এবং একাগ্রতা ও পার্থিব ব্যাপারসমূহ থেকে স্্রবহীনতা চরমে পৌছতো। এ লেখকের একবার (১৩৬৬/১৯৪৬ ইং) রমযানের পূর্ণ মাস তীর সাথে কাটাবার সৌভাগ্য হয়েছিল। সেবার তিনি নিযামুদ্দীনেই অবস্থান করছিলেন। শায়খের বিশেষ ন্নেহমমতার সুযোগে অত্যন্ত নিকট থেকেই প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। পূর্ণ মাসব্যাপী ইতিকাফ চলছিল। দৈনিক অবশ্যই এক খতম কুরআন শরীফ পড়তে হতো। বরং (রমযান শরীফ ২৯শা হলেও যাতে খতম ৩০ খানা হতে অসুবিধা দেখা না দেয় তার জন্য) দৈনিক কিছু বাড়তিও পড়তে হতো। দৈনন্দিন কর্মসূচী হতো এরূপঃ ইফতার কেবল একটি মদনী খেজুর দ্বারা, তারপর এক পেয়ালা চা ও এক খিলি পান। মগরিবের নামাযের পরই আওয়াবীনের নামায শুরু করে দিতেন। তাতে বেশ কয়েকপারা কুরআন শরীফ পড়তেন। আওয়াবীনের নামাযের পর এবং ইশার নামাযের পূর্বে একটি খাস মজলিস হতো। এতে কেবল বিশেষ খাদেমগণ ও প্রিয়জনরাই থাকতেন। ইশা ও তারাবীর পর আবার মজলিস হতো। তাতে হালকা নাশতা আমরুদ বা কলার চাটনী অথবা ফুলকবড়া, তাও অল্প পরিমাণে । তখনও কিন্তু খাওয়া দাওয়ার নামটি পর্যন্ত নেই। এটা ছিল শীম্ম কালের কথা। মাওলানা মুহম্মদ ইউসুফ রহমাত্ল্লাহি আলায়হি খুব ধীরে থেমে থেমে কিরাআতে অন্তস্ত ছিলেন। এজন্যে তারাবীতে বেশ দেরী হতো। ঘন্টা দেড় ঘন্টা মজলিসে বসে হাযিরীনে-মজলিস বিশ্রাম গ্রহণের জন্য চলে যেতেন। শায়খ তখন নফলে প্রবৃত্ত হতেন। এক মিনিটও শাবার অভ্যাস ছিল না। সাহ্রী খেতেন ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।