আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শায়খের জীবনে রমযান পালনের সনিষ্ঠ কর্মসূচী ১১৫ পড়েই তবে সকলে যার যার বাড়িতে ফিরতেন। সে যুগে রায়পুরের খানকাহ্‌্র কী পরিবেশ থাকতো, শায়খ ও তালেবীনের অবস্থা কী হতো, তার কিছুটা আঁচ করা যেতে পারে এ লেখকের লিখিত "সাওয়ানিহে হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরী” পাঠে ।৭ রায়পুর ছাড়াও ভট হাউস (সাহরানপুর), সূফী আবদুল হামিদ সাহেব (পার্জাবের সাবেক মন্ত্রী)-এর লাহোর জেল রোডস্থ কুঠি, পাকিস্তানের মারী পাহাড়ের ঘোড়াগলি এবং লয়ালপুরের মসজিদে খালিসা কলেজেও এমনি ধুমধামের সাথে রমযান শরীফ অতিবাহিত হয় যে, প্রত্যেক স্থানেই কয়েক শ' করে খাদেম ও ভক্তমুরীদান অহরহ তিলাওয়াত, যিকির-আযকার ও রিয়াযত মুজাহাদায় লিপ্ত থাকতেন। হযরত শায়খের রমযান পালন এ সুন্নতের ধারাবাহিকতা বজায় রাখা বরং এর প্রসার ও উন্নতি বিধানের দায়িত্ব অর্পিত হলো এমনি এক ব্যক্তিত্বের উপর, যার উপরে তীর পূর্বসূরি উত্তাদ মুরুবীদের অনেক গৌরবজনক কীর্তির হিফাযত, তাঁদের অনেক রচনার প্রচার এবং অনেক অসম্পূর্ণ ব্যাপারের পূর্ণতা বিধানের ভার অর্পিত হয়েছিল।৮ এমনিতেই তো রমযানের ব্যাপারে বিশেষভাবে যত্ুবান থাকা, নির্জনতা অবলক্কন ও একাধতা সর্বযুগেই আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্যরূপে বিরাজমান রয়েছে। কিন্তু শায়খের ওখানে রমযানের ব্যস্ততা, একাগ্ততা ও নির্জনতা অবলম্বন যে কিরূপ ছিল তা” বুঝবার জন্যে একটা মজার ঘটনা বেশ সহায়ক হবে। শায়খের ওখানে রমযান মাসে সাক্ষাৎ তো দুরের কথা, কথা বলারও অবকাশ ছিল না। যেখানে দৈনিক কুরআন শরীফের এক খতম করতে হতো বরং সতর্কতার জন্যে (পাছে রমযান ২৯শা হয়)৯ আর একটু বেশী তিলাওয়াত করতে হতো, সেখানে আপ্যায়নের উদ্দেশ্যে দীর্ঘ কথাবার্তা বলার অবকাশ খুব কমই ছিল। হাকীম তৈয়ব সাহেব রামপুরী মরহুমের হযরত শায়খের সাথে পুরাতন খান্দানী সম্পর্ক ও মেলামেশা ছিল। আর হযরত হাকীম যিয়াউদ্দীন সাহেবের-যিনি এই সিলসিলার একজন অন্যতম শায়খ ও মুরবী ছিলেন-_সাথে সম্পর্ক থাকার দরুন হযরত শায়খও এই সিলসিলার অন্যান্য বুযুর্গণ তীকে যথেষ্ট সমীহ করতেন। একবার ইনি রমযান মাসে হযরত শায়খের কাছে আসলেন। তিনি হযরত শায়খের সাথে সাক্ষাৎ করতে ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।