১১৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) তিনি হচ্ছেন শায়খুল ইসলাম হযরত মাওলানা হুসায়ন আহমদ মাদানী (র)। তিনি তাঁর বিশিষ্ট ভক্তমুরীদানের আবেদনক্রমে কোন এক বিশেষ স্থানে অবস্থান করে রমযান শরীফ অতিবাহিত করার অভ্যাস করে ফেলেন। দুর-দুরাত্ত থেকে ভক্তমুরীদান পতঙ্গের মতো ছুটে আসতেন। হযরত সুদীর্ঘকাল পর্যন্ত সিলেটে রমযান শরীফ অতিবাহিত করেন। তারপর কয়েক বছর বাঁশকান্দিতেং রমযান শরীফ কাটান। দু'এক বছর তিনি তাঁর মাতৃভূমি ফয়যাবাদ জেলার টাণ্ডার নিকটবর্তী এলাহদাদপুরস্থ গ্মাপন বাসস্থানে রমযান শরীফ অতিবাহিত করেন। এসব স্থানেই তাঁর শত শত মুরীদান ও খাদেম এবং রমযানের সমাদরকারিগণ একত্রিত হতেন। এরা সবাই পূর্ণ মাস তাঁর মেহমান হয়ে থাকতেন। তিনিই তীদেরকে (তারাবীহতে) কুরআন শরীফ শুনাতেন। লোকজন পূর্ণ উৎসাহ উদ্দীপনা সহকারে তিলাওয়াত, যিকির, নফল নামায প্রভৃতিতে লিগ্ত থাকত। খাদেমাণ আধ্যাত্মিক ক্রমোন্নতি টের পেতেন এবং দীর্ঘকাল পর্যন্ত তাঁরা সে মধুময় ম্মৃতিগুলোর কথা আলোচনা করে করে স্বাদ পেতেন।৬ আল্লাহ্ চাইলে এবং হযরত মাওলানা বেঁচে থাকলে এলাহদাদপুরে হয়তো এ বরকতময় সিলসিলা অব্যাহত থাকতো এবং আল্লাহই জানেন কত লোক যে এভাবে সাফল্যের অধিকারী এবং সাধনার স্তরসমূহ অতিক্রম করে কামালিয়াত অর্জনে সক্ষম হতেন। কিন্তু ১৩ই জমাদউল উলা ১৩৭৭ হিঃ বৃস্পতিবার মুতাবিক ৫ই ডিসেম্বর ১৯৫৭ ইৎরেজী তারিখে তাঁর ওফাতের ফলে এ ধারা বন্ধ হয় যায় এবং তা লোক- জনের জন্য আফসোসের কারণ হয়ে দীড়ায়। রায়পুর ও অন্যান্য স্থানে রমযানুল মুবারক আমার মুর্শিদ হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরীর এখানেও রমযান পালিত হতো অসাধারণ গুরুত্বের সাথে। দেশ বিভাগের পূর্বে পাঞ্জাবের ভক্তমুরীদান বিপুল সংখ্যায় শা'বানের শেষদিকে রমযান কাটানোর জন্য রায়পুর চলে আসতেন। এঁদের মধ্যে অনেক আলিম উলামা পীর-মাশায়েখও থাকতেন। এভাবে এমন একটি অজগীয়ে__যেখানে পৌছবার জন্য একটা পাকা সড়কও ছিল না, পাশে কোন রেলষ্টেশনও ছিল না___পৃথিবী থেকে বিচ্ছিন্ন এমন একটি স্থানে পূর্ণ একনিষ্ঠতার সাথে রমযান কাটানোর জন্য তীরা ছুটে আসতেন এবং পূর্ণ রমযান ইবাদত-বন্দেগীর মাধ্যমে রমযানের সময়গুলোর পূর্ণ স্যবহার করে ঈদের নামায ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।