আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১১২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আবার কখনো বা উতালা মনে গজলের কলি ভাজেন ঃ ১১০১ ০১ ভা 9 ৮০৮৮৮ 35১35) ০৪০০০ ০০4 পা শর "মন মাতানো শরাব আজি পিলাও আমায় বন্ধু সাকী! এমন ফুলের বসন্তকাল নিত্য কভু আসে নাকি?” রমযানুল মুবারক আসতেই দীনী ও রূহানী তথা ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্ুসমূহ ও খানকাহ্সমূহের পরিবেশের পরিবর্তন সূচিত হতো । স্থায়ীভাবে এসব কেন্দে বসবাসকারিগণ ছাড়াও দূর-দূরাত্ত থেকে ভক্তমুরীদান ঠিক তেমনি ছুটে আসতেন যেমন ছুটে আসে লোহা চুম্বকের টানে অথবা পতঙ্গ প্রদীপের পানে । এসব আধ্যাত্মিক কেন্দ্র তিলাওয়াত ও নফল ইবাদত প্রভৃতি দ্বারা এমনিভাবে মুখর থাকতো যেন দিবারাত্রির মধ্যে এছাড়া আর কোন কাজ নেই আর এ রমযানের পর আর কোন রমযান আসবে না। প্রতেকে অন্যদের উপর বাজীমাত করতে চাইতো এবং রমযানের প্রতিটি দিনকে রমযানেরই কেবল নয়, নিজের জীবনের অন্তিম দিন বলে মনে করতো। আল্লাহ্‌র যে বান্দাই কিছুক্ষণের জন্য এ পরিবেশে এসে পড়তো সে-ই পৃথিবীর যাবতীয় বস্তুর কথা বে-মালুম ভুলে যেতো । মুর্দা প্রাণে নবজীবনের সঞ্চার হতো, সাহসহারাগণ বুকে সাহস ফিরে পেতো, বিদ্যুৎ প্রবাহ প্রাণে প্রাণে তরঙ্গায়িত হতো । আধাত্মিকতার এ মহড়া স্বচক্ষে দেখার সৌভাগ্য যাদেরই হতো, তাদের মন সাক্ষী দিতো যে, আল্লাহ্‌ প্রেমিকদের এ আধ্যাত্মিক সাধনা, আল্লাহ্‌কে পাওয়ার এ আকৃতি, এ কর্মকোলাহল, দীন ও রূহানিয়াতের পতঙ্গদের এহেন ভীড়, পার্থিব স্বার্থ ও ভোগ-বিলাস ভুলে আল্লাহ্‌কে সন্তুষ্ট করার জন্য এত লোক যতদিন এভাবে সমবেত হতে থাকবে, ততদিন আর যাই হোক, পৃথিবী ধ্বংসের আর এর অধিবাসীদের জীবনের পাট চুকাবার ফায়সালা হতে পারে না। এ দৃশ্য দেখলে মনের অজান্তেই স্মরণ পড়ে যায় ফার্সী কবি হাফিযের পর্থক্তিটি 8 ০০১৩ পতি এ ০ পলি ও ০২ ১৮ ৮০৮ ৪ ০1৮১১১০০৮15 “গুরুর শতেক বাণীর মাঝে ম্বরণ আছে একটি বাণী 'মদ্যশালা” থাকতে চালু লয় পাবে না জগৎখানি।” ড$ভা%$.21100901109.001

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।