[এগার] আশিক ইলাহী মিরাটীর মতো হযরত সাহারানপুরীর বিশিষ্ট মুরীদ, খলীফা ও দক্ষ লেখকের রচিত "তাযকিরাতুল খলীলের” বর্তমানে হযরতের জীবনী আগাগোড়া পুনর্বিন্যাস করার নির্দেশ দান এবং এ কাজের পূর্ণ সহযোগিতা ও তত্তাবধান করা তারই প্রমাণ। তারপর তা অক্ষরে অক্ষরে শুনে তিনি তা” অনুমোদন করেন, দু'আ দেন এবং স্বয়ং তাঁর নিজের ব্যাপারে একবার বলেন যে, 'প্রিয়! আমার জীবনীও তুমিই লিখবে” কিন্তু কুদরতের ফায়সালা ছিল অন্যরূপ। তাই আপন পীর ও শায়খের ইন্তিকালের তিন মাস পূর্বে তিনি নিজে ইন্তিকাল করেন। আপন শায়খের জীবনী লেখার সুযোগ তাঁর হয়ে উঠেনি সত্য, কিন্তু প্রকৃতপক্ষে আজ এ থ্থাকারে উপস্থাপিত কর্মটিতে তাঁর ভূমিকা ছিল মৌলিক ও বুনিয়াদী। ব্যাপারটি একটু খুলেই বলা যাক। মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের ইনত্তিকালের পর তিনি তীর শায়খের ইঙ্গিত ও আদেশে "ইউসুফ-চরিত” রচনার কাজে ব্রতী হন-যা” হযরত শায়খের আলোচনা ব্যতিরেকে কোনক্রমেই পূর্ণ হবার ছিল না। তখন তাঁর সহজাত বিনয়ধর্মের তাগিদেই তিনি এ প্রসঙ্গটি আমাকেই লিখে দিবার জন্যে অনুরোধ করেন। হযরত শায়খের মতো কৃতী ও বহুমুখী প্রতিভার অধিকারী বুযুর্পের পরিচিতি লিখতে তিনি ছিলেন দ্িধাগ্রস্ত-বিশেষত তার জীবদ্দশায় এবং যখন তিনি মুর্শিদ হিসাবে সক্রিয় ছিলেন। তীর এ দ্বিধাদবন্্ব ও পেরেশানী লক্ষ্য করে এ মুশকিল কাজটি সম্পাদনের দায়িতৃ আমি গ্রহণ করি। এ প্রসঙ্গে "সাওয়ানেহে হযরত মাওলানা ইউসুফ কান্দেলভী” বইয়ের ভূমিকায় যেভাবে নে কথাটি ব্যক্ত করেছিলাম, তা” হুবহু উদ্ধৃত করে দিচ্ছি 8 এটা আমার পরম সৌভাগ্য যে, আমার বুযুর্গ ও সদয় মুরুবাগণ আমাকে এতই আপন করে নিয়েছেন যে, নির্দিধায় আমি তাঁদেরকে যে কোনরপ প্রশ্ব করতে পারি। অনেকবারই আমি তাঁদেরকে তাঁদের কাছে তীদের জীবনবৃত্তান্ত সম্পর্কে নানা প্রশ্ন করেছি আর তীদের মুরতবীসুলভ শ্নেহবাৎসল্য আমাকে নিরাশ করেনি । এমনকি হযরত মাওলানা ইলিয়াস (র)-এর সাথে প্রথম সাক্ষাতেই তাঁর জীবনী সম্পর্কে নানা প্রশ্ু করেছি-অথচ এ ইতিহাস রচনার সাথে তাঁর সমকালীন বুযূর্ানের মধ্যে তীর রুচির মিলটি ছিল ন্যুনতম আর তিনি ছিলেন আপাদমস্তক দাওয়াত ও আমল। তিনি অত্যন্ত হাসিমুখে যে কেবল আমার প্রশ্রগুলোর জবাবই দিলেন, তাই নয়, আমাকে তা” লিপিবদ্ধ করে নেয়ার সুযোগও দিলেন। তাঁর সম্পর্কে এ জানাশোনাই ছিল তাঁর জীবনী রচনার মূলভিত্তি।
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.