১০৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) হিজরত না করার) সিদ্ধান্ত করলেন তাই নয়, বরং জেলা সাহারানপুর, মীরাট এবং গোটা পশ্চিম ইউ. পি এলাকার মুসলামানগণ পিতৃপুরুষের ভিটামাটি আঁকড়ে ধরে থাকেন ।১৮ সাহরানপুরের একনিষ্ঠ খাদেমগণ আল্লাহ্ তা'আলা শায়খকে এমন কিছু উৎসর্গাকৃত প্রাণ, মিযাজ উপলব্ধিকারী সেবাপরায়ণ খাদেম দান করেছিলেন (যা” সাধারণতঃ তিনি তীর প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন)-যা অনেক বড় বড় রঈস ও আমীর ব্যক্তিদেরও ভাগ্যে জুটে না। এদেরই একজন ছিলেন শায়খের একজন একনিষ্ঠ খাদেম মওলভী আবদুল মজীদ সাহেব। তিনি হযরত শায়খের খিদমতের জন্য নিজের জীবন ওয়াকৃফ করে রেখেছিলেন। তিনি দিনরাত শায়খের দরজায় পড়ে থাকতেন। শায়খের মনোরঞ্জনের জন্য তীর প্রাণপণ চেষ্টা, এমনকি ছোটখাট ব্যাপারেও তিনি যে হযরত শায়খকে খুশী করবার কেমন যত্নবান থাকতেন, হযরত শায়খ তা' অত্যন্ত সরস ভাষায় বিশদভাবে বর্ণনা করতেন। শায়খের ইন্তিকালের কয়েক বছর পূর্বেই তিনি ইন্তিকাল করেন।১৯ তাঁর চাচা শায়খ নসীরদ্দীন সাহেব, মুহতামিম, কুতবখানা ইয়াহ্ইয়াবী ও নাধিম, উম্মুল মুদারিস ছিলেন শায়খের ব্যক্তিগত সচিব স্বরূপ। নাশতা ও উভয়বেলার আহার্য প্রস্তুত করা এবং মেহ্মানদের দেখাশোনার ভার তীর উপর ন্যস্ত থাকতো । মেহমানের সংখ্যা কত বেশী হলো বা খরচ কত বেড়ে গেল, তা" নিয়ে কোন মাথাব্যথা ছিল না” কুতুবখানার আয় এবং শায়খের সময় সময় দানই এজন্যে যথেষ্ট ছিল। রমযান শরীফের শুরুতে কয়েক শ' টাকা করে এবং শেষের দিকে কয়েক হাজার টাকা করে দিয়ে মেহ্মানদের থাকা খাওয়ার ব্যবস্থা করা ছিল তাঁরই কাজ-যা” তিনি অত্যন্ত ধৈর্য সৈর্য্য সহকারে এবং খুশী মনেই আজ্জাম দিতেন। শায়খের জীবদ্দশায়ই ৪ জমাঃ উলা ১৪০১ হিঃ (১১ই মার্চ ১৯৮১ ই তারিখে তাঁর মৃত্য হয় এবং শায়খ তাতে অত্যন্ত মর্মাহত হন। উক্ত দু'জন ছাড়াও আল্লাহ্ তা'আলা শায়খকে আর একজন একনিষ্ঠ খাদেম দান করেন যিনি পরবর্তীকালে তীর মেজাজ বুঝে চলার এবং সেবার দ্বারা শায়খের এমনি নৈকট্য হাসিলে সমর্থ হয়েছিলেন যা, অনেক পুরনো ও সুদীর্ঘকালের খাদেমেরও ভাগ্যে জুটেনি। এ লেখকের খুব ভাল করেই স্মরণ আছে যে, হযরত ফ$ডা%.21100901179.001
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।