আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) এ উপলক্ষে এ লেখক প্রেরিত শোকবাণীর জবাবে লিখিত শায়খের পত্রের একটা উদ্ধৃতি নিম্নে পেশ করছি 8 "মাওলানা! অনেক শোক সহ্য করে এসেছি। এখন মন এমনি অনুভূতিহীন নিথর হয়ে গেছে যে, খুশী আর শোক সবই আমার পক্ষে এখন অনেকটা কৃত্রিম ব্যাপার হয়ে দীঁড়িয়েছে। ৩1 ০০৮৮০ 9 4০ ৩৪৩ পিন এ ০ এর মত অবস্থা আমার হয়ে গেছে। হযরত সাহারানপুরী, তারপর চাচাজান, তারপর হযরত মাদানী (র), হযরত রায়পুরী এবং সর্বশেষে প্রিয় ইউসুফ মরহুম অনেকটা সিমেন্টের মত প্রান্টার করে দিয়ে গাছেন যে, খুশী ও শোক উভয়টাই এখন আমার জন্য অনেকটা নেহাৎ সাময়িক ব্যাপার হয়ে দীড়িয়েছে। দিল্লী ও সাহারানপুর থেকে যখন কোন ভক্তের ব্যাপারে কোন পত্র আসে, তখন মনের অজান্তে তাৎক্ষণিকভাবে দু'চার ফৌটা অশ্রু গড়িয়ে পড়ে। এমনিতে আল্লাহ্র ফযলে তেমন কোন অনুভূতি সবসময় থাকে না। এসব দুর্ঘটনা ও আপদ বিপদের মধ্যে ১৯৪৭ সালে ভারত বিভাগ ও বিভাগ- জনিত পরিস্থিতিও একটি-ফদ্দরুন তীকে প্রত্যক্ষভাবে দিল্লীতে ভোগান্তির শিকার হতে হয়। তার বিশদ বিবরণ নিম্নরূপ £ শায়খ ২৯শে শাবান ৬৬ হিজরী (১৯ জুলাই, *৪৭ ইং) তারিখে তাঁর চিরাচরিত অভ্যাস অনুযায়ী রমযান শরীফ দিল্লীতে কাটাবার উদ্দেশ্যে নিযামুদ্দীন পৌছলেন এবং একমাসের ইতিকাফের নিয়তে 'যুকীম” হয়ে গেলেন। এ রমযানেরই ২৭ তারিখ শবেকদরে (১৫ই আগষ্ট) রাত বারটার সময় ভারত বিভাগের ঘোষণা হলো। দেশব্যাপী এক মহাপ্রলয় সংঘটিত হলো। ১৬ এ মহাবিপর্যয়ের দরুন শায়খকে প্রায় চার মাসকাল নিযামুদ্দীনে অনেকটা বন্দী জীবন কাটাতে হলো।১৭ দিল্লী থেকে ফিরে আসা ছিল চরম বিপজ্জনক। জীবজ্তুর কেটে কেটে বকরাঈদের গোশতের মতো বিনারুটিতে খেয়ে থেয়ে দিন কার্টছিল। দিশ্লীর রাস্তা অত্যন্ত বিপজ্জনক ও সীমিত হয়ে পড়েছিল। কেউ যদি প্রাণের ঝুঁকি নিয়ে রেশন উঠিয়ে নিয়েও আসতো, তবুও রেশন আসতো ১৫ জনের আর স্থায়ীভাবে তখন ওখানে বাস করছিলেন ৫০ জনের মতো লোক। কেবল শিশুদেরই তাতে খোরাকী চলতো । ঘর এবং মসজিদে তন্লাশী চালানো হলো অনেকবার। ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।