১০২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) করেছিলেন, তাতে কারো কোন অভিযোগ বা অনুযোগের সুযোগ ছিল না। হযরত শায়খ তীর স্মৃতি কথা লিখতে গিয়ে বিশেষতঃ এ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এভাবেঃ "এ ইজতেমার একটি বড় বৈশিষ্ট্য ছিল এই যে, স্থানীয় বিশেষ অবস্থার দিকে লক্ষ্য রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থায় কোন তারতম্য রাখা হয়নি। উপস্থিত সকলকে নির্বিশেষে একই ডাল-রুটিতে (দুই ওয়াক্ত ছাড়া) আবার কখনো রুটি ও শোরবা দ্বারা আপ্যায়িত করা হয় ।”১০ অযোধ্যার এ দু'টি সফর ছাড়াও তীর তৃতীয় সফর লক্ষ্ৌ ও রায়বেরিলীর হয় ১৯৪৭ সালের ফেব্রুয়ারী মাসে। এ সফর হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরী, মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব, পীর হাশিমজান (সিন্ধুর একজন মশহুর বুযুর্গ এবং মুজাদ্দাদীয়া তরীকার শায়খ ছিলেন), আলহাজ সায়্যিদ মুহাম্মদ খলীল সাহেব নাহটুরী ও মওলবী জহীরুল হাসান সাহেব কান্দেলবীর সাহচর্ষে হয়। হযরত শায়খ মাওলানা রায়পুরীও বিশাল জামাআতসহ কানপুর হয়ে লক্ষ পৌছেন। দুদিন লক্ষৌতে অবস্থান করে ৮ রবিউছ্ছানী ১৩৬৬ হিজরী (৩০শে ফ্রেব্রুয়ারী ১৯৪৭ ইং) তারিখে একটি স্বতন্ত্র লরীযোগে উক্ত পূর্ণ কাফেলা রায়বেরিলীতে অবতরণ করে। তাঁদের এ অবতরণ হয় হযরত শাহ্ আল্মুল্লাহ্ (হযরত সায়্যিদ আহমদ শহীদের পূর্বপুরুষ)-এর মসজিদের সোজাসুজি নদীর ওপারে । তারপর নৌকাযোগে নদী পার হয়ে তাঁরা দায়েরায়ে শাহ্ আলুমুল্লাহতে প্রবেশ করেন। অভ্যর্থনার জন্য সমস্ত মহল্লাবাসী ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তীরা সেখানে এক দিন এক রাত্রি অবস্থান করেন। নে আনন্দঘন মৃহূর্তগুলো ভাষায় অবর্ণনীয়। এ দীন লেখক যখন বিদায়ের দিন সকাল বেলা হযরত শায়খকে উয্ করাচ্ছিল তখন শায়খ ধরা গলায় বললেন £ মওলভী সাহেব, এখান থেকে বিদায়ের ব্যথা মনে খুব বাজছে! শায়খের জীবনের শোকাবহ ঘটনাবলী শায়খের জীবনে উপধূপরি দেখা দিয়েছে নানা প্রাণাত্তকর বিপর্যয়-যা' হৃদয়কে দলিত মথিত, পৃষ্ঠদেশকে কুজ ও বক্ষদেশকে দীর্ঘ বিদীর্ন করে দেয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এতদসত্তেও শায়খের মনোবল ছিল সর্বদাই অটুট। কোন একজন আল্লাহপ্রেমিক ফার্সী কবির ভাষায় 8 ফ$ডা%.21100901179.001
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।