[দশ] সহকর্মী ও জীবনসঙ্গীদের ব্যাপারে নিজ দায়িতৃ সম্পর্কেই কেবল চিন্তাভাবনা অথচ নিজেদের অধিকার আদায়ের ব্যপারে নির্লিপ্ততা, সেই শিক্ষা ব্যবস্থার (আমার সীমাবদ্ধ জানাশোনা মতে) সর্বশেষ নমুনা ও সর্বগুণের সমন্বিত প্রতীক ছিলেন হযরত শায়খুল হাদীছ। তাই তাঁর জীবনের কোন একটা অতি আবছা বা হাঙ্কা ছবি আঁকতে হলেও সে যুগের শিক্ষাদীক্ষার কাকর শক্তিসমূহ ও সেগুলোর প্রভাব (যা কুদরতেরই কারিগরীতে হযরত শায়খের বাল্য ও যৌবনে এবং তীর পরিবেশ- পরিমণ্ডলে তুঙ্গে ছিল)-এর সুফলেরই চিত্র ও সারনির্যাস পরিবেশন এবং তা এমন একটি যুগের প্রভাব ও সাফল্যের চিত্রাঙ্কনপ্রচেষ্টা--যার সমাপ্তি স্পষ্টতই হযরত শায়খের মৃত্যুতে রচিত হয়েছে। এজন্যে এ বর্তমান যুগের একজন কৃতী পুরুষের জীবনীই নয়, একটি ব্যক্তিত্ববহুল যুগ, একটি মনীষা সৃষ্টিকারী সমাজ, একটি জীবনদায়িনী শিক্ষাব্যবস্থা এবং একটি শ্যামল ফলন্ত মহীরুহের শেষ বসন্তের কাহিনীও বটে। এজন্য জীবনীকারের শ্রম, অধ্যয়নক্ষমতা ও দায়িত্ব কেবল একজন ব্যক্তির জীবনী রচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার চাইতে ঢের বেশী ব্যাপক, গতীর ও নাজুক। আর তাই পাঠক সমক্ষে এ পৃষ্ঠাগুলো তুলে ধরতে দ্বিধাদ্বন্দ্ের দোলায় দুলছি-কি জানি এ গুরুদায়িত্ব আমি সত্যিই পালন করতে পেরেছি কি না। সাথে সাথে মনে মনে ভাবি এবং ভাবতে গিয়ে হদয়ের পুরানো জখম বারবার তাজা হয়ে উঠে যে, এ জীবনী তো প্রিয় ভাগ্নে মৌলবী সায়িদ মুহাম্মদ ছানীরই লেখার কথা ছিল-যিনি হযরত শায়খেরই নির্দেশে হযরত মাওলানা ইউসুফ (র.)- এর সুবিশাল জীবনী গ্রন্থ "সাওয়ানেহ-ই-হযরত মওলানা ইউসুফ কান্দেলভী” শিরোনামে লিখে হযরত শায়খের সন্তুষ্টি, প্রশংসা ও দু'আ লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তারপর আবার তাঁরই আদেশে ও বিশেষ তাগিদে তাঁর প্রিয় শায়খ ও মুরুবী হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরীর জীবন-চরিত "হায়াতে খলীল” নামে রচনা করেছিলেন। তারপর তাঁরই ইঙ্গিতে তীঁর কৃতী দৌহিত্র মৌলবী মুহাম্মদ হারূনের জীবনী লিখেন। এ তিনটি১ গ্রন্থের রচনা ও বিন্যাস হযরত শায়খের সাথে তাঁর ঘনিষ্ঠতা এবং জীবনী রচনার ব্যাপারে তাঁর দক্ষতার প্রতি হযরত শায়খের গভীর আস্থারই পরিচয়বহ। কেননা, হযরত মাওলানা ইউসুফ সাহেবের সাথে ঘনিষ্ঠ ও তাঁর ভক্ত এমন অনেক লেখক ও আলিম মওজুদ ছিলেন-যারা সফরে ও বাটিতে সর্বদা তাঁর সাথে সাথে থাকতেন। এতদসত্বেও হযরত শায়খ এমন একটি ব্যাপক ও নাজুক কাজের জন্যে তীকেই বেছে নিয়েছিলেন। তারপর হযরত মাওলানা ১. প্রথমোক্ত কিতাব ৮০২ পৃষ্ঠা কলেবরের, দ্বিতীয়োক্ত ৬৩৬ পৃষ্ঠার এবং তৃতীয়োক্ত বইটি ১৪২ পৃষ্ঠা সম্বলিত।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.