Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ তাফসীরে তাবারী শরীফ হযরত ইব্রাহীম (আ)-এর খলীলুল্লাহ উপাধি লাভের কারণ হিসাবে বলা হয় যে, কোন এক সময় তার পরিবার পরিজন ভীষণ দুর্ভিক্ষে পতিত হয়। মুসিলের অধিবাসী তার এক বন্ধুর নিকট মতান্তরে মিশরের অধিবাসী তার এক বন্ধুর নিকট তিনি গমন করলেন, নিজের পরিবারের জন্যে খাদ্য দ্রব্য সং্ঘহ করার উদ্দেশ্যে। তার বন্ধুর নিকট তিনি খাদ্য দ্রব্য পেলেন না। তিনি ফিরে আসছিলেন নিজ পরিবারের নিকট । বাসস্থানের প্রায় কাছাকাছি আসার পর তার সামনে পড়ে বালুকাময় এক মরুপ্রান্তর । আপন মনে তিনি বললেন, আমি যদি আমার থলিটি বালিতে পূর্ণ করে নেই, যাতে আমার শূন্য হাতে আগমণ দেখে আমার পরিবার দুঃখিত না হয়। আমাকে দেখে তারা যেন মনে করে যে, তাদের কাম্য বস্তু আমি নিয়ে এসেছি, তাহলে কেমন হয়? চিন্তা মুতাবিক তিনি তাই করলেন, খাদ্যের পরিবর্তে পাত্রে বালি ভরে নিলেন । মহান আল্লাহর কুদরতে সব বালি আটায় রূপান্তরিত হয়। বাড়ী গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তার পরিবার-পরিজন এগিয়ে এসে থলির মুখ খুল্ল। তারা দেখল, থলিটি আটায় পরিপূর্ণ । তা পানিতে ভিজিয়ে তারা রুটি তৈরী করল। ইব্রাহীম (আ) ঘুম থেকে উঠলেন। রুটি দেখে আটা পেয়েছে কোথায় তা জিজ্ঞেস করলেন। তারা বল্ল, আপনার বন্ধু থেকে আপনি যে আটা নিয়ে এসেছেন, তা দিয়েই রুটি তৈরী করলাম । প্রকৃত রহস্য তিনি উপলব্ধি করতে পেরে বললেন, হা, অবশ্যই তা আমার খলীল (বন্ধু) আল্লাহ তা'আলার পক্ষ থেকে । তাফছীরকারগণের মতে, এ থেকেই আল্লাহ তাআলা তাকে খলীল (বন্ধু) উপাধিতে ভূষিত করেন। মহান আল্লাহর বাণী-_ | 5 পু এ ১ পাতিল »5০০ 2 পা ৫ » (0৩ ০ (৮৯ ০৬ ০291 985৮ ০৪১৭ & 05 ৬৯৮ ৩॥ 3 0495 (5) ১২৬. আসমান ও যমীনে যা কিছু আছে সব আল্লাহরই এবং সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। ব্যাখ্যা ঃ ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, আল্লাহ তা'আলার প্রতি হযরত ইব্রাহীম (আ)-এর আনুগত্য, নির্ভেজাল ইবাদত ও তীর সন্তুষ্টি ও মহব্বত অর্জনের নিরলস অগ্রসরতার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা তাকে খলীল ও বন্ধুরূপে গ্রহণ করেছেন। এজন্যে নয় যে, ইব্রাহীম (আ)-এর প্রতি এবং ইব্রাহীম (আ)-এর বন্ধুত্রে প্রতি আল্লাহ তা'আলা মুখাপেক্ষী । ইব্রাহীম (আ) ও তীর বন্ধুত্রে প্রতি আল্লাহ তা'আলা মুখাপেক্ষী হবেন কেন? আসমানে ও যমীনে কমবেশী যা আছে সবকিছুরই মালিক মহান আন্মাহ্‌। মালিকানাধীন বস্তু মালিকের প্রতি মুখাপেক্ষী থাকে, মালিক কখনো মালিকানাধীন বস্তুর প্রতি মুখাপেক্ষী থাকেনা । অনুরূপভাবে ইব্রাহীম (আ) মহান আল্লাহর মুখাপেক্ষী । আল্লাহ পাক ইব্রাহীম (আ)-এর মুখাপেক্ষী নন যে, এ মুখাপেক্ষীতার কারণে আল্লাহ পাক তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন। বরং আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও মহব্বত অর্জনের পথে হযরত ইব্রাহীম (আ)-এর দ্রুত গতিতে অগ্রসরতার কারণে আল্লাহ তাআলা তাকে খলীলরূপে গ্রহণ করেছেন। কাজেই হে লোক সকল! তোমরা আমার মহব্বত ও সন্তুষ্টি অর্জনের পথে দ্রুত অগ্রসর হও, যাতে তোমাদেরকে আমি আমার বন্ধুরূপে গ্রহণ করতে ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।