Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

অ-ক্লাশকের কতা কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সব তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসেবে গণ্য করা হয়, তাফসীরে তাবারী শরীফ সেগুলোর মধ্যে অন্যতম । এই তাফসীরখানার রচয়িতা আল্লামা আবু জা“ফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র) (জন্ম ঃ ৮৩৯ খৃষ্টাব্//২২৫ হিজরী, মৃত্যু ৯২৩ খৃষ্টাব্দ/৩১০ হিজরী)। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে যেয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ব পেয়েছেন,তা তিনি এতে সন্নিবেশিত করেছেন । ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাস্সিরগণের নিকট তাফসীর প্রণয়নের নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম “জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন" । পাশ্চাত্য দুনিয়ার পন্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনমূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত । আমরা প্রায় সাড়ে এগারো শ" বছরের প্রাচীন এই জগদ্বিখ্যাত তাফসীর গ্রন্থখানির ংলা তরজমা প্রকাশ করতে পারায় আল্লাহ্‌ তা'আলার মহান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা ক্রমাৰয়ে তাফসীরে তাবারী শরীফের প্রতি খণ্ডের তরজমা প্রকাশ করবো ইনশাআল্রাহ্‌। বর্তমান ৮ম খণ্ডের অনুবাদ ও সম্পাদনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকে জানাই মোবারকবাদ ৷ সেই সঙ্গে এই খণ্খানি প্রকাশে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকেও মুবারকবাদ জানাচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি নির্ভলভাবে এই পবিত্র গ্রন্থখানা প্রকাশ করতে, তবুও এতে যদি কোনরূপ ভূল-ভ্রান্তি কোন পাঠকের নজরে পড়ে, তাহলে মেহেরবানী করে তা আমাদের জানালে আমরা ইনশাআল্লাহ্‌ পরবর্তী সংস্করণে সংশোধন করে দেবো । আশা করছি অন্যান্য খণ্ডের ন্যায় বর্তমান খণ্ডটিও পাঠকপ্রিয়তা লাভ করবে। মোহাম্মদ আবদুর রব পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।