Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নিসা ৪ ১০৫-৬ ৩৫ চাচা রিফ“'আ ইবন যায়দ কিছু আটা কিনে নিলেন । আর তিনি তা রেখেছিলেন তার ঘরের পাটাতনে । তার দুটো যুদ্ধ বর্ম, দুটো তরবারি ও আনুষঙ্গিক অন্ত্রশত্ত্রগুলোও সেখানে ছিল। রাত্রিবেলা তার ঘরে চুরি হয়। পাটাতনে সিদ কেটে খাদ্য ও অস্ত্র-শস্ত্র চুরি করে নিয়ে যায়। ভোরবেলা আমার চাচা রিফ'আ এলেন আমার কাছে। তিনি বললেন, ভাতিজা! এ রাতে আমার ঘরে চুরি হয়েছ, সিঁদ কাটা হয়েছে পাটাতনে এবং চুরি গেছে অস্ত্রশস্ত্র ও খাদ্যদ্রব্য । বর্ণনাকারী বলেন, আমরা ঘরে বাইরে তত্ুতালাশ করলাম, লোকজনকে জিজ্ঞাসা করলাম । কেউ কেউ আমাদেরকে জানালেন যে, এ রাত্রে বানূ উবায়রিক গোত্র এমন কিছু খাদ্যদ্রব্য রান্না করেছে, যা তোমাদের খাদ্যদ্রব্য বলেই মনে হয়েছে। বর্ণনাকারী বলেন, আমরা যখন এলাকাতে খৌঁজ খবর নিচ্ছিলাম, তখন বানূ উবায়রিকের লোকেরা বলেছিল “আল্লাহ্‌র শপথ, আমাদের মনে হয় লাবীদ ইবন্‌ সাহলই তোমাদের মালামাল চুরি করেছে।” লাবীদ ইব্‌ন সাহ্‌ল ছিল একজন পৃণ্যবান মুসলিম । এ অপবাদের কথা শুনে লাবীদ ইবন্‌ সাহ্‌ল খুব রেগে গিয়ে খোলা তরবারি উচিয়ে বানূ উবায়রিক গোত্রে এসে বীরদর্পে ঘোষণা করলেন___আল্লাহ্‌্র শপথ, হয়ত তোমরা এ চুরির ব্যাপারে সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ দিবে, নতুবা এ তরবারি দিয়ে তোমাদের সকলকে পাইকারী ভাবে কাটা আর্ত করব। তারা বলল, “থামুন, থামুন, আল্লাহ্‌র শপথ, আপনি নন, আপনি চুরি করেননি ।” তারপর এলাকাতে আমরা আরও খোঁজখবর নিলাম । পরিশেষে আমরা নিশ্চিত হলাম যে, বানু উবায়রিকের লোকেরাই এ অপকর্ম করেছে। চাচা বললেন, “ভাতিজা! রাসূলুল্লাহ্‌ (সা.) এর দরবারে গিয়ে ব্যাপারটি তাকে অবহিত করলে ভাল হয়।” বর্ণনাকারী কাতাদা ইবন নুমান বললেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে গিয়ে ঘটনাটি তাকে জানালাম । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (সা.)! আমাদের এলাকায় একটি পরিবার যালিম। আমার চাচার পাটাতনে সিঁদ কেটে তারা তার অস্ত্রশস্ত্র ও খাদ্যদ্রব্য চুরি করে নিয়ে গেছে। খাদ্য দ্রব্য থাকগে, তাদেরকে বলুন, আমাদের অস্ত্রশস্ত্গুলো ফিরিয়ে দিতে । রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, “ঠিক আছে আমি দেখব” । এ ঘটনা শুনে বানু উবায়রিকের লোকেরা আসীর ইবন উরওয়া নামে তাদের এক লোকের ঘরে সমবেত হয়। পাড়ার কিছু লোকও সেখানে উপস্থিত হয়। তার সাথে তারা শলা-পরামর্শ করল । পরে সবাই রাসূলুল্লাহ্‌ (সা.) এর নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা.) কাতাদা ও তার চাচা কোন দলীল প্রমাণ ব্যতিরেকে আমাদের একটি সৎ ও মুসলিম পরিবারকে চুরির অপবাদ দিয়েছে। বর্ণনাকারী কাতাদা (র.) বলেন, এরপর আমি পুনরায় রাসূলুল্লাহ্‌ (সা.) এর দরবারে আগমণ করি এবং তার সাথে এ বিষয়ে আলোচনা করি। রাসূলুল্লাহ্‌ (সা.) আমাকে দোষারোপ করে বললেন, “একটি পৃণ্যবান ও মুসলিম পরিবারকে তুমি অপবাদের লক্ষ্য বস্তুতে পরিণত করেছ। কোন দলীল প্রমাণ ছাড়া তাদেরকে চুরির অভিযোগে অভিযুক্ত করেছ।” বর্ণনাকারী বলেন, তারপর আমি ফিরে এলাম এবং আমি কামনা করছিলাম যে, আমি যেন আমার কিছু সম্পদের দাবী পরিত্যাগ করি এবং রাসূলুল্লাহ্‌ (সা.) এর সাথে এ ব্যাপারে আর আলোচনা না করি। আমার চাচা রিফা'আ এর নিকট আমি এলাম । “কতদূর অগ্রসর হয়েছ? ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।