সুরা নিসা ৪১০৪ ৩১ আয়াতের ব্যাখ্যায় আমরা যা বলেছি, ব্যাখ্যাকারীগণও অনুরূপ মন্তব্য করেছেন। যেমন- ১০৪০০. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, শত্রু সম্প্রদায়ের অন্বেষণে তোমরা দুর্বল ও হীনবল হয়োনা। কারণ তোমরা যদি ব্যাথা পাও তবে তোমাদের ন্যায় তারাও ব্যাথা পায়। আর তোমরা আল্লাহ্ তাআলার কাছ থেকে ছাওয়াব ও পুরস্কারের প্রত্যাশা কর। কিন্তু তাদের সে আশা নেই। ১০৪০১. সুদ্দী (র.) আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, শত্রুর সন্ধানে তোমরা দুর্বল হয়োনা, কারণ তোমরা যদি তাদের আঘাতে কষ্ট পাও তবে তোমাদের ন্যায় তারাও তো কষ্ট পাচ্ছে। ১০৪০২. মুজাহিদ (র.) এর ব্যাখ্যায় বলেন, তোমরা দুর্বল হয়োনা । ১০৪০৩. রবী রে) থেকে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ১০৪০৪. ইব্ন যায়দ (র.) আয়াতের ব্যাখ্যায় বলেন, তাদেরকে খুঁজে বের করার ব্যাপারে তোমরা দুর্বল হয়ে পড়োনা। যদি তোমরা যুদ্ধকে অপছন্দ করে কষ্ট পাও, তবে শক্ররাও তোমাদের মত কষ্ট পায়। অর্থাৎ তোমরা আল্লাহ্র নিকট যা আশা কর, তোমাদের শক্রদের সে আশা নেই । সুতরাং যুদ্ধ ক্ষেত্রে শত্রু সেনাদের ধাওয়া করতে তোমরা দুর্বল হয়োনা । নে ১০৪০৫. ইব্ন “আব্বাস (র.) বলেন, “১৯1০ অর্থ যদি তোমরা যন্ত্রণা পাও। ১০৪০৬. ইব্ন জুরায়জ (র.) আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, শত্রু পক্ষের আঘাতে তোমরা যদি ব্যাথা পাও তবে তারাও তো তোমাদের ন্যায় ব্যাথা পায়। আর তোমরা তো এ আঘাত প্রাপ্তির বিনিময়ে ছাওয়াবের আশা কর । অথচ তারা ছাওয়াবের আশা করে না। ১০৪০৭. ইব্ন “আব্বাস (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধে মুসলমানরা বিপদগ্রস্ত হলে রাসূলুল্লাহ্ (সা.) তখন পর্বতে উঠে গেলেন। আবু সুফয়ান এসে বলল, “হে মুহাম্মদ! (সা.) বেরিয়ে আসবেনা? বেরিয়ে আসবেনা! মনে রেখ যুদ্ধ হল পানি উঠানো বালতির ন্যায়। (সফলতা) একদিন তোমাদের হাতে আরেক দিন আমাদের হাতে ।” রাসূলুল্লাহ্ (সা.) তার সাথীদেরকে বললেন, তোমরা তার উত্তর দাও। সাহাবীগণ (রা.) বললেন, সমান সমান মোটেই নয় । আমাদের যাঁরা শহীদ হয়েছেন, তীরা দেবতা “উষ্যা" আছেন। তোমাদের “উয্যা' দেবতা নেই । রাসূলুল্লাহ্ (সা.) সাহাবীদেরকে বললেন, তোমরা ওকে বলে দাও, “আল্লাহ্ আমাদের প্রভু, তোমাদের প্রভু নেই।” আবু সুফয়ান বলল, হুবুল দেবতা উর্ছে সমাসীন হউন । রাসূলুল্লাহ (সা.) সাহাবীদেরকে বললেন, “তোমরা তাকে বলে দাও, আল্লাহ্ সর্ব শ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাবান।” আবু সুফয়ান বলল, “পরবর্তী বৎসর বদর-ই-সুগরা নামক স্থানে আবার সম্মুখ সমরের প্রতিশ্রুতি রইল ।” এরপর আহত মুসলমানগণ ঘুমিয়ে পড়লেন হযরত ইকরামা (র.) বলেন, এ উপলক্ষ করেই নাধিল হল ঃ ০41১১৫৬19৬0 4155 এত টি ০১৪৪১৪৪এ৬ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।