Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নিসা ৪ ১০৩ ২৯ ১০৩৮৬, মুজাহিদ (র.) থেকে অপর সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। ইমাম আবু জা“কর তাবারী রে.) বলেন, এ দুটো ব্যাখ্যার মধ্যে সঠিক হচ্ছে তাদের বক্তব্য, যারা বলেছেন, হে মু*মুমিনগণ! যখন তোমাদের ভয় দূরীভূত হয়, নিরাপত্তার কারণে তোমাদের হৃদয় শান্তি লাভ করে, তখন সালাতের নির্ধারিত বিধান পরিপূর্ণভাবে কায়েম কর, কোন কিছুই যেন কম না হয়। এ ব্যাখ্যাকে আমরা উত্তম বলেছি এ কারণে যে, আল্লাহ্‌ তা'আলা এ দু'আয়াত দ্বারা দু'অবস্থায় ফরয সালাত আদায়ের কথা জানিয়ে দিয়েছেন । প্রথমতঃ চরম ভয়ের সময়ের সালাত- এ অবস্থায় সালাত আদায়ে সংক্ষিপ্ত করণের অনুমতি দেয়া হয়েছে। দ্বিতীয়তঃ নিরাপদ অবস্থার সালাত-এ সালাতে সকল বিধান পরিপূর্ণভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা জানিয়ে দিয়েছেন যে, পর্যায়ক্রমে এক এক দল ইমামের পেছনে আসবে আর অপর দল শত্রু মোকাবেলায় নিয়োজিত থাকবে । এ অবস্থায় সালাত সংক্ষেপ করার সুযোগ নেই। মহান আল্লাহ্র বাণী 1245০ (১০৫ ১,১01 ৮1০90889119 নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে ।) ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ একাধিক মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, এর অর্থ হল মুমিনদের জন্যে সালাত হচ্ছে নির্ধারিত ফরয। যারা এমত পোষণ করেন ঃ ১০৩৮৭. আতিয়্যা আল উফী (র.) এর মতে এর অর্থ হল, নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে। ১০৩৮৮, ইব্‌ন যায়দ রে.) বলেছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য ফরয করা হয়েছে। ১০৩৮৯. সুদ্দী (র) অনুরূপ অর্থ ব্যক্ত করেছেন। ১০৩৯০. মুজাহিদ (র.) ও একই অর্থ ব্যক্ত করেছেন।, অন্যান্য তাফসীরকারগণ বলেন- আয়াতের অর্থ ৪ সালাত মু'মিনদের অপরিহার্য কর্তব্য । যারা এমত পোষণ করেন ঃ ১০৩৯১-৯৬. হাসান বসরী রে.), মুজাহিদ (র.), আবু জাফর (র.), ইবনে “আববাস রে.), ও ইবনে ইয়াহইয়া রে.) প্রমুখ বলেন, এর অর্থ হল নিশ্চয়ই সালাত যথা সময়ে আদায় করা মুমিনদের অবশ্য কর্তব্য । অন্যান্য তাফসীরগণ বলেন, এর অর্থ হল মু'মিনদের জন্যে নির্দিষ্ট বিভিন্ন সময়ে সালাত আদায় করা অবশ্য কর্তব্য । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।