সহাসর্রিচালকেলি কঙ্খা এ দেশের মানুষকে প্রকৃত অর্থে ধার্মিক এবং ধময়ি জ্ঞানে সমৃদ্ধ করার মানসে ইসলামিক ফাউন্ডেশন ংলাদেশ কুরআন, হাদীস, তাফসীর, ফিকাহ প্রভৃতি আরবি-সহ অন্যান্য ভাষায় রচিত দীনী গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশের এক মহাপরিকল্পনা গ্রহণ করে এ যাবত অসংখ্য গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে। এসব গ্রন্থ জনগণের নিকট বিপুলভাবে সমাদৃত হয়েছে। এ সব গ্রন্থের মধ্যে তাফসীর গ্রন্থের গুরুত্ সর্বাধিক। কারণ তাফসীর গ্রন্থ হলো মূলত: আল-হাদীসের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ । আল কুরআন আল্লাহ্ তা'আলার তরফ থেকে মহানবী (সা)-এর উপর ওহীর মাধ্যমে নাধিলকৃত গ্রন্থ হওয়ায় সাধারণ মানুষের পক্ষে এর অন্তর্নিহিত ভাব ও মর্ম সম্যকভাবে অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য ইসলামের প্রথম থেকেই কুরআন ও হাদীসে বিশেষজ্ঞ 'আলিমগণ সাধারণ মানুষের জন্য সহজসাধ্য করে রচনা করেছেন তাফসীর গ্রন্থ । বিষয়টির গুরুত্ অনুধাবন করে ইসলামিক ফাউন্ডেশন মুসলিম জাহানে সমাদৃত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থমালা বাংলা ভাষায় অনুবাদ করে যাচ্ছে। এসব তাফসীর গ্রন্থমালার মধ্যে পবিত্র কুরআনের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র) প্রণীত তাফসীরে তাবারী অন্যতম । পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যায় অধিক সংখ্যক হাদীস ব্যবহৃত হওয়ায় গ্রন্থখানি মুসলিম জাহানে বিশেষভাবে সমাদৃত । তত্ব ও তথ্যের বিশুদ্ধতার জন্য পাশ্চাত্য জগতের পগ্তিত-গবেষকগণও এ তাফসীরখানার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন। ১৯৮৮ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাফসীরটির প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে । আল্লাহ্ তা“আলার অপার অনুগ্ধহে আমরা বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন এই তাফসীর গ্রন্থের ৭ম খন্ড পর্যন্ত বাংলা অনুবাদ ইতিপূর্বে প্রকাশ করেছি। এবার ৮ম খণ্ড প্রকাশ করতে পেরে আল্লাহ্ তা'আলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর অনুবাদ ও সম্পাদকমণ্ডলীকে জানাই আন্তরিক মুবারকবাদ । অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীসহ এর প্রকাশনায় যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকেও জানাই মোবারকবাদ । পরম করুণাময় আল্লাহ্ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে ইবাদত হিসেবে করুল করুন। আমীন । মাওলানা আবদুল আউয়াল মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ড/৬/৬/.৬/2(0]8101781).007
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।