সুরা নিসা ৫ ১০২ ২৫ ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, বর্ণিত ব্যাখ্যাগুলোর মধ্যে উত্তম হল এ ব্যাখ্যা যারা বলেছে, যে দলটি আপনার সাথে সালাতে দীড়িয়েছে, তারা আপনার সাথে এক রাক“আত এবং নিজেরা অবশিষ্ট রাক'আত আদায় করার পর যারা পশ্চাতে প্রহরায় ছিল, তাদের স্থানে গিয়ে অবস্থান নেয়। আর অপর দল যারা সালাতে অংশ গ্রহণ না করে শক্রর প্রহরায় নিয়োজিত ছিল, তারা যেন আপনার পেছনে এসে দীড়ায় এবং আপনার যে রাক'আত অবশিষ্ট রয়েছে, সে রাকআতে শরীক হয়। এরপর দ্বিতীয় রাক'আত আদায় করে যেন তারা শক্রর বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সতর্ক ও সশস্ত্র থাকে । যাতুর রিকা “অভিযানে রাসূলুল্লাহ্ (সা.)-এরূপ করেছিলেন বলে প্রমাণ রয়েছে এবং সাহ্ল ইবন আবী হাছামা (র.) থেকে বর্ণিত হাদীছও অনুরূপ । এ ব্যাখ্যাটিকে আমরা উত্তম বলেছি এ জন্যে যে, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন- ১২ 1১1 $৬/11৮1শ88বতি (যখন আপনি তাদের মাঝে অবস্থান করবেন এবং ত তাদের সংগে সালাত কায়েম করবেন।) ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি যে, সালাত কায়েম করা মানে রুকু'-সাজদা ও 67 / 5 5 2 45 অন্যান্য রুকনগুলো সঠিকভাবে আদায় করা। আমরা এও প্রমাণ করেছি যে, 01-১৯-21৮4 45112 3১ ৪৭ ১2511 175-১255 01785 ৪11 ২৯1০1 ১০18১৮০85১1 আয়াত দ্বারা ভয়ের সময় রুকৃ' -সাজদায় সংক্ষেপ করার অনুমতি দেওয়া হয়েছে। তা যখন প্রমানিত হল, তখন এ-ত স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দল ইমামের সাথে এক রাক'আত আদায় করলে তাদের সালাত শেষ হয়ে যাবে । 85284 ণ এ নিত চা আয়াতের ব্যাখ্যায় এমন কথা বলার কোন অবকাশ নেই। যেহেতু আয়াতের ব্যাখ্যায় পূর্বে উল্লেখিত সব কয়টি মন্তব্য গ্রহণ করার অবকাশ রয়েছে, তাই পূর্বের আয়াতে সালাত সংক্ষেপ করা মানে “সালাতের রাক'আত. হাস করা” বলার কোন প্রমাণ নেই। অনুরূপভাবে যারা বলে, আয়াতে “উভয় দলের আসা-যাওয়া” মানে কাতার বদল করে এগিয়ে আসা ও পেছনে যাওয়া, যেমনটি “উসফান? এলাকায় রাসুলুল্লাহ সো.) আদায় করেছিলেন বলে বর্ণিত আছে, তাদের কথাও গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ্ তাআলা ইরশাদ করেছেন, 20৩১১1২০৮০৬], ৩425191-24451-5" এ্রেগিয়ে আসবে সে দল, যারা সালাতে অংশগ্রহণ করেনি, তারপর তারা আপনার সাথে সালাতে অংশ গ্রহণ করবে) পক্ষান্তরে উসফানে যাদেব্কে নিয়ে রাসূলুল্লাহ্ (সা.) সালাত আদায় করেছিলেন, তাদের উভয় দলই প্রথম রাক'আতে তার সাথে শরীক হয়েছিলেন । যারা রাসূলুল্লাহ্ (সা.) এর সাথে সালাতে শরীক হলেন, তারা “সালাত আদায় করেনি”__এমন কথা বলা অবাস্তব । যদি কেউ মনে করেন যে, 1944 ০+১০1 (যারা সালাতে অংশ গ্রহণ করেনি) মানে যারা সাজদা করেনি, তবে তা-ও গ্রহণযোগ্য নয় । কারণ, “সালাত' শব্দের বাহ্যিক অর্থ তা সমর্থন করেনা । মহান আল্লাহ্র বাণীতে যে সকল অর্থের অবকাশ থাকে, তার মধ্যে সর্বাধিক স্পষ্ট ও প্রসিদ্ধ অর্থ গ্রহণ করা বাধ্যতামূলক, যতক্ষণ না এর বিপক্ষে কোন দলীল থাকে। তাফসীরে তাবারী - ৪ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।