Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ তাফসীরে তাবারী শরীফ ১০৩৭৪. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। নবী করীম (সা.) ছিলেন উসফানে, আর মুশরিকরা ছিল মক্কার নিকটে দাজনান নামক এক মরুদ্যানে। রাসূলুল্লাহ (সা.) যোহর আদায় করলেন। মুশরিকরা দেখল, মুক্তাদীগণসহ রাসূলুল্লাহ্‌ (সা.) সাজদায় গিয়েছেন। তারা বলাবলি করল, এরপর মুসলিমগণ সালাতে গেলে আমরা তাদের উপর আক্রমণ করব । আল্লাহ্‌ তা'আলা এ সম্পর্কে নবীকে (সা.) সতর্ক করে দিলেন। এরপর রাসূলুল্লাহ্‌ সো.) সালাতে দীড়ালেন, তিনি তাকবীর বললেন, অন্যান্যরাও তাকবীর বলেন। এরপর হাদীসের বাকী অংশ পূর্বের ন্যায় বর্ণনা করলেন। ১০৩৭৫. হযরত জাবির ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল্লাহ্‌ (সা.) এর সাথে ছিলাম । নাখলা এলাকায় আমরা মুশরিকদের মুখোমুখি হলাম ৷ তাদের অবস্থান ছিল আমাদের সম্মুখে কিবলার দিকে । যোহরের সালাতের সময় হওয়ায় আমাদের সবাইকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (আ.) যোহরের সালাত আদায় করলেন। আমাদের সালাত শেষ হবার পর মুশরিকরা পরস্পর দোষারোপ করে বলল; আমরা যদি তাদেরকে সালাতরত অবস্থায় আক্রমণ করতাম । তাদের একজন বলে উঠল, মুসলমানগণের আরো একটি নামায আছে, যা তাদের পুত্র কন্যাদের চেয়েও অধিক প্রিয়, তারা সালাত আরন্ত করলে তোমরা তাদের উপর প্রচন্ডভাবে হামলা চালাবে । বর্ণনাকারী বলেছেন, জিবরাঈল (আ.) এ সম্পর্কে খবর নিয়ে এলেন এবং এ অবস্থায় সালাত আদায়ের পদ্ধতি জানিয়ে দিলেন। যখন আসরের নামাযের সময় হল, তখন রাসূলুল্লাহ্‌ (সা.) শত্রুর কাছাকাছি অবস্থান নিলেন। আমরা তার পেছনে দু'সারিতে দীড়ালাম। রাসূলুল্লাহ্‌ (সা.) তাকবীর বললেন। তার সাথে আমরাও তাকবীর বললাম । এরপর পূর্বের হাদীসের ন্যায় বর্ণনা করলেন। ১০৩৭৬-৭৭. জাবির থেকে বিভিন্ন সুত্রে রাসূলুল্লাহ্‌ (সা.) হতে অনুরূপ দু'টি বর্ণনা রয়েছে। ১০৩৭৮. আবু আইয়্যাশ যুরাকী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা উসফান নামক স্থানে রাসূলুল্লাহ্‌ (সা.) এর সাথে ছিলাম । আমাদেরকে নিয়ে তিনি যোহরের সালাত আদায় করলেন । তখন মুশরিকদের নেতৃত্ ছিলেন খালিদ ইব্‌ন ওয়ালিদ। মুসলমানদের সালাত আদায়কালীন অবস্থার প্রতি ইঙ্গিত করে মুশরিরা বলল, ওদের অসতর্কতার সময়ে আক্রমণের একটা সুযোগ আমরা পেয়েছিলাম । এ প্রেক্ষিতে যোহার এবং আসরের মধ্যবর্তী সময়ে আল্লাহ্‌ তা“আলা সালাতুল খাওফের বিধান নাযিল করলেন । রাসূলুল্লাহ্‌ (সা.) আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন। তিনি আমাদেরকে দু'ভাগে বিভক্ত করলেন। একদল তার সাথে সালাত আদায় করছিল আর অপর অংশ তাদের পশ্চাতে নামাযে দীড়িয়ে পাহারারত ছিল। রাসূলুল্লাহ্‌ (সা.) তাকবীর বললেন, সবাই তাকবীর বলল । সবাই তার সাথে রুকুতে গেল। তারপর রাসূলুল্লাহ্‌ (সা.)-এর কাছাকাছি সারিতে যারা ছিল, তারা তার সাথে সাজদায় গেল। এরপর তিনি দীড়ালেন। তখন দূরবর্তী দলটি এগিয়ে এল এবং সাজদা করে নিল । তারপর রাসূলুল্লাহ্‌ সা.) সবাইকে নিয়ে আবার রুকু" করলেন। এরপর তার কাছাকাছি যে দলটি ছিল, তাদেরকে নিয়ে পুনরায় সাজদায় গেলেন । সাজদার পর প্রথম দলটি পেছনে সরে এসে অপর দলের জন্য স্থান করে দিল। দূরবতাঁ দলটি এগিয়ে এসে সাজদা করে নিল। সর্বশেষ তিনি সবাইকে নিয়ে সালাম ফিরালেন। এভাবে তারা সকলেই ইমামের সাথে দু'রাক'আত করে সালাত আদায় করে নিলেন। “বনু সালীম* গোত্রের এলাকায় অনুরূপভাবে সালাত আদায় করেছিলেন । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।