Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ৪ ১০২ ২৩ ১০৩৭১. ইব্‌ন “উমর (র.) থেকে অপর সূত্রে বর্ণিত যে, একদল লোক নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ আদায় করেছেন । তারপর পূর্ববর্তী হাদীসের বর্ণনা মুতাবিক বর্ণনা করেছেন। ১০৩৭২. হযরত ইব্‌ন “আব্বাস (র.) থেকে বর্ণিত, মহান আল্লাহ্‌র বাণী- 9221171558 ১৬৮০০|| 141 3280১42558195 এর ব্যাখ্যায় তিনি বলেন, তাদের একদল অস্ত্রে সঙ্জিত হয়ে শত্রুর দিকে অগ্রসর হবে আর একদল ইমামের সাথে এক রাক'আত আদায় করবে। এরপর সালাত আদায়কারী দল শক্রর মুখোমুখি দাড়াবে এবং তাদের সাথীরা এসে ইমামের সাথে এক রাক'আত আদায় করবে । তাতে ইমামের হবে দু'রাক'আত আর লোকজনের হবে একরাক“আত করে । তারপর তারা নিজেরা এক এক রাক'আত করে আদায় করে নিবে। এ-ই হবে পরিপূর্ণ সালাত। তাফসীরকারদের কেউ কেউ বলেন, আয়াতখানি নাধিল হয়েছে শত্রুর উপস্থিতিতে ভয় কালীন সালাত উপলক্ষ্যে । সেদিন শক্ররা ছিল মুসলমান মুজাহিদগণ ও কিবলার মধ্যবর্তী স্থানে । মুসলমানদেরকে নিয়ে সেদিন রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ আদায় করলেন। এ সম্পর্কে বর্ণিত হাদীসগুলো ৪ ১০৩৭৩. হযরত ইব্‌ন “আব্বাস রে.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) যুদ্ধের জন্যে বের হয়ে “উসফান? অঞ্চলে মুশরিকদের মুখোমুখি হলেন । যোহ্র সালাত আদায় করলেন। সালাতে রাসূলুল্লাহ্‌ (সা.) ও তার সাহাবীগণ রুকৃ' সাজদা করছেন দেখে মুশরিকরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্যে তোমাদের এ এক মোক্ষম সুযোগ ছিল । তোমরা যদি তাদের উপর লুটতরাজ চলাতে তারা তা টেরই পেতোনা । তাদের জৈনক ব্যক্তি বলে উঠল, মুসলমানদের অপর একটি সালাত আছে, যা তাদের নিকট পরিবার পরিজন ও ধন সম্পদের চেয়েও প্রিয়। তখন আক্রমণ করার জন্যে তোমরা প্রস্তুতি গ্রহণ কর। এ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা তার নবীর প্রতি ০০23151৩ ৩৮১৫1019 টিন $৬17117%1 নাযিল করলেন এবং পরামর্শ সম্পর্কে তাকে অবহিত করলেন। রাসূলুল্লাহ্‌ (সা) “আসর সালাতের প্রস্তুতি নিলেন। তার সম্মুখে কিবলার দিকে শক্রগণ অবস্থান করছিল। তিনি মুসলমানদেরকে তার পেছনে দু'টো সারিতে দীড় করালেন এবং সবাইকে নিয়ে তাকবীর-ই- তাহরীমা বললেন। এরপর তিনি রুকৃ* করলেন, সবাই তার সাথে রুকু করলো । তিনি সাজদায় গেলেন, তার কাছাকাছি ছিল যে সারি, তারা তার সাথে সাজদা করলেন, আরও পেছনের সারিটি দীড়িয়ে থাকল শক্রর মুকাবিলায়। সাজদা শেষে রাসূলুল্লাহ্‌ (সা.) যখন দীড়ালেন, তখন দ্বিতীয় সারি সাজদা সেরে নিল এবং তারপর দীড়াল। এবার রাসূলুল্লাহ্‌ (স.) এর কাছাকাছি সারিটি পেছনে সরে গেল আর পেছনের সারি এগিয়ে রাসূলুল্লাহ্‌ (সা.)-এর কাছাকাছি পেছনে এসে গেল । দ্বিতীয় রাক'আতে তিনি রুকু'তে গেলে সবাই রকু'তে গেল। তিনি রুকৃ' থেকে দাড়ালেন, সবাই দাড়াল । এরপর তিনি সাজদায় গেলেন, তার কাছাকাছি সারিটি তার সাথে সাজদায় গেল আর দ্বিতীয় সারি শত্রুর মুকাবিলায় দীড়িয়ে রইল। রাসূলুল্লাহ্‌ (সা.) সাজদা শেষ করলে তার কাছাকাছি দলটি সাজদা শেষে বসে পড়ে । তখন পেছনের সারিটি সাজদা সেরে নেয়। অতঃপর সবাই বসে রাসূলুল্লাহ সো.)-এর সাথে তাশাহ্হুদ সেরে নেয় । তারপর রাসূলুল্লাহ্‌ (সা.)- সবাইকে নিয়ে সালাম ফেরালেন । মুশরিকগণ যখন দেখল যে, মুসলমানদের কেউ সাজদায় যাচ্ছে আর কেউ তাদের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকছে, তখন তারা পরস্পর বলল, আমরা যা পরিকল্পনা করেছিলাম, নিশ্চয়ই তাদেরকে তা জানিয়ে দেয়া হয়েছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।