Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২২ তাফসীরে তাবারী শরীফ যারা এমত পোষণ করেন ঃ ১০৩৬১. হাসান (র.) থেকে বর্ণিত । আবু মূসা আশ'“আরী (র.) স্পেন অভিযানকালে তথায় সালাতুল খাওফ আদায় করেছিলেন। একদল লোক নিয়ে তিনি ইমাম হিসাবে এক রাক'আত আদায় করলেন, অপর দল ছিল শক্রর মুকাবিলায় প্রহরায় নিয়োজিত । তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করলেন । এরপর তারা প্রহরারত সাথীদের স্থানে অবস্থান নিলেন। অপরদল প্রহরা ছেড়ে এসে তার পেছনে সারিবদ্ধভাবে দীড়ালেন। তাদেরকে নিয়ে আবু মুসা এক রাক'আত আদায় করলেন এবং তিনি নিজে সালাম ফিরালেন। পরবতীতে উভয় দলই এক রাক'আত এক রাক'আত করে আদায় করে সালাম ফিরালেন। এতে জামা'আত সহকারে ইমামের হল দু'রাক'আত আর দুই দলের হল এক রাক'আত করে । ১০৩৬২. অপর সুত্রে আবু মুসা (রা.) থেকে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ১০৩৬৩. আবুল “আলিয়া ও ইউনুস (র.) থেকে বর্ণিত। তারা বলেন, আবূ মূসা আশ'আরী (রা.) তীর সাথীদেরকে নিয়ে স্পেন মহল্লায় সালাতুল খাওফ আদায় করলেন। তখন অবশ্য ভীতিজনক পরিস্থিতি ছিল না। লোকদেরকে সালাতুল খাওফের নিয়ম জানিয়ে দেয়া তার উদ্দেশ্য ছিল। লোকজনকে তিনি বিভক্ত করলেন দু'টো সারিতে ৷ এক সারি তার পেছনে আর অপর সারি শক্রর মুখোমুখি । যীরা তার কাছাকাছি ছিল তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করলেন। এরপর তারা প্রহরারত সাথীদের স্থানে অবস্থান নিলেন। অপর দল প্রহরা ছেড়ে এসে তার পিছনে সারিবদ্ধভাবে দীড়ালেন। তাদেরকে নিয়ে আবু মূসা এক রাক'আত আদায় করলেন এবং তিনি নিজে সালাম ফিরালেন। পরবতীতে উভয় দলই এক রাক'আত এক রাক'আত করে আদায় করে সালাম ফিরালেন। এতে জামা'আত সহকারে ইমামের হল দু'রাক'আত আর দুই দলের হল এক রাক'আত করে। ১০৩৬৪. আবু মুসা আশ“আরী (র.) থেকে অপর সূত্রে অনুরূপ একটি হাদীস বর্ণিত রয়েছে। ১০৩৬৫, হযরত ইব্‌ন উমার (র.) থেকে বর্ণিত । সালাতুল খাওফ সম্পর্কে তিনি বলেন, লোকজনের একদল নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবেন আর অপর দল প্রহরায় রত থাকবেন । এরপর যারা এক রাক“আত আদায় করেছেন, তারা গিয়ে যারা প্রহরারত সেই সাথীদের স্থানে অবস্থান নিবেন। তারা এসে ইমামের সাথে যোগ দিবেন এবং ইমাম তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় করে নিজে সালাম ফিরাবেন। তারপর প্রত্যেক দল নিজেরা এক রাক'আত করে আদায় করে নিবেন। ১০৩৬৬. ইব্‌ন “উমার' (র.) থেকে অপর সূত্রে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। ১০৩৬৭. হযরত ইব্ন “উমার (র.) থেকে আরও বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ হাদায় করলেন। তারপর পূর্বের ন্যায় বর্ণনা করেছেন। ১০৩৬৮. ইব্‌ন উমর" (র.) থেকে অপর সুত্রে বর্ণিত। তিনি বলতেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেছেন। তারপর তিনি পূর্বের ন্যায় বর্ণনা করেছেন। ১০৩৬৯. অপর সুত্রে ইবৃন “উমার (র.) থেকে অনুরূপ আরও একটি হাদীস বর্ণিত আছে। ১০৩৭০. হযরত ইব্‌ন “উমার (র.) থেকে আরও একটি হাদীস বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ সম্পর্কে বলেছেন যে, আমীর অর্থাৎ সেনাপতি ও একদল লোক সালাতে দাড়িয়ে এক রাক'আত আদায় করবে আর অপর দল এদের ও শক্রর মাঝে অবস্থান নিবে । তারপর পূর্বের হাদীসের ন্যায় বর্ণনা করেছেন। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।