৩২৮ তাফসীরে তাবারী শরীফ ১১৫৪৬. হযরত কা'ব ইব্ন মুররা (র) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন, কোন ব্যক্তি উযু করার সময় যখন কজিদ্বয় অথবা বাহুদ্ধয় ধৌত করে, তখন তার হস্তদ্বয়ের সমুদয় পাপ বিদূরিত হয়ে যায় । যখন সে মুখমন্ডল ধৌত করে, তখন তার মুখমন্ডলের সমুদয় পাপ বিদুরিত হয়ে যায়। যখন সে তার মাথা মসেহ করে, তখন তার মাথার সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। যখন সে উভয় পা ধৌত করে তখন তার উভয় পায়ের সকল পাপ বিমোচিত হয়ে যায়৷ ১১৫৪৭. হযরত “আম্র ইবৃন “আবাসা (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সো)-কে বলতে শুনেছি, মু'মিন ব্যক্তি যখন উভয় হাত কজি পর্যন্ত ধৌত করে, তখন তার উভয় কজী দ্বারা সংগঠিত সমস্ত পাপ বিদূরিত হয়ে যায় । যখন সে কুলি করে ও নাকে পানি দেয়, তখন তার মুখ ও নাকের উভয় ছিদ্র দ্বারা সংগঠিত সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। যখন সে তার মুখমন্ডল ধৌত করে, তখন তার মুখমমন্ডলের সমুদয় পাপ বিমোচিত হয়ে যায়। এমনকি চোখের কোণ্ হতেও সমুদয় পাপরাশি বিদূরিত হয়ে যায়। যখন সে তার হস্তদ্বয় ধৌত করে, তখন উভয় হাত দ্বারা কৃত সমুদয় পাপ বিদূরিত হয়ে যায় । যখন সে তার মাথা ও কান মসেহ করে তখন তার মাথা ও কানের সমস্ত পাপ বিদুরিত হয়ে যায়। যখন সে তার উভয় পা ধৌত করে তখন তার পায়ের গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি নখের ভেতর থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। উযু করতে করতে সে যখন এ পর্যন্ত পৌছে ঘায়, তখন সে তার সমস্ত প্রাপ্য পেয়ে যায়। তারপর সে যদি দীড়িয়ে এঁকান্তিকতার সথে তার প্রতিপালকের প্রতি মনোযোগ সহকারে দু'রাক'আত সালাত আদায় করে তবে সে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ঘাবে। ১১৫৪৮, হযরত আবু হুয়ায়রা (র) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, কোন মুসলমান বা মু'মিন বান্দা যখন উযূ করে তখন তার মুখ ধোয়ার সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার এ সকল গুনাহ বের হয়ে যায়, যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল এবং যখন সে দুই হাত ধোয়, তখন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার এ সকল গুনাহ বের হয়ে যায়, যে গুলো তার দুই হাতে ধরেছিল! ফলে উেযূর শেষে) লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় । ১১৫৪৯. হুমরান্ মাওলা উসমান থেকে বর্ণিত । তিনি বলেন, একবার আমি হযরত উসমান (র)-এর নিকট পানি নিয়ে এলাম। তখন তিনি বসা ছিলেন। তারপর তিনি প্রতিটি অঙ্গ তিনবার তিনবার করে ধৌত করে বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছি, তিনি আমার এ উূর ন্যায় উ্ু করেছেন । তারপর বলেছেন, যে ব্যক্তি এভাবে উযু করবে, সে সদ্যপ্রসুত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে । আর তার মসজিদে গমনের ছওয়াব থাকবে অতিরিক্ত । 51০ 4শ৮059 ও অর্থাৎ সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণকালে পানি পাওয়া অবস্থায় তোমাদের প্রতি উযু গোসলের বিধির ানানিরকে পবিত্র করণের সাথে সাথে তায়াম্মুমের বিধান নাযিল করে এবং পাক মাটিকে তোমাদের জন্য পবিত্রতা হাসিলের উপকরণ বানিয়ে নতুন সুযোগ সৃষ্টি করে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি তার অনুগহকে পরিপূর্ণ করতে চান। 11] ০১৫ 45 অর্থাৎ হে মুমিনগণ! যাতে তোমরা মহান আল্লাহ্র আদেশ-নিষেখ এর বাস্তবায়ন ঘটিয়ে তার দেওয়া অনুথহের পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা প্রকাশ কর। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।