Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা ৫ ৬ | ূ | ৩২৭ মুমিনগণ! মুকীম অবস্থায় তোমরা যদি পীড়িত হও অথবা সুস্থ অবস্থায় তোমরা যদি সফরে থাক অথবা তোমরা যদি শৌচকার্য সম্পন্ন করে আস অথবা সফরের অবস্থায় তোমরা ষদি নিজ স্ত্রীর সাথে সংগত হও, তারপর সালাত আদায়ের ইচ্ছা কর, তবে তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা এমন পাক মাটিতে হাত মারবে, যেথায় কোন নাপাকী নেই। তারপর তোমাদের হাতে যে মাটি লেগেছে, তা মুখে ও হাতে মসেহ করবে । মুখে ও হাতে কেমন করে মসেহ করতে হবে, কি পরিমাণ মসেহ করতে হবে; এ সম্বন্ধে ব্যাখ্যাকারণণের মতামত দলীল প্রমাণসহ আমি পূর্বে উল্লেখ করেছি। এখানে এ সম্পর্কে পুনঃ আলোচনা নিম্পয়োজন মনে করছি। মহান আল্লাহর বাণী- ৮০ ৩০7২১155111 172১5.5 আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না) এর ব্যাখ্যা প্রসঙ্গে বক্তব্যঃ আল্লাহ্‌ তা'আলা বলেন, সালাতের জন্য প্রস্তুতি গ্রহণকালে তোমাদের উযূ ফরয করে, অপবিত্র অবস্থায় গোসল ফরয করে এবং পানি না থাকা অবস্থায় তায়াম্মুম ফরয করে আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে তোমাদের ধমঁয়ি বিষয়ে কোন প্রকার সংকীর্ণতায় ফেলতে চান না। তাফসীরকারগণ ০৮ শব্দের অনুরূপ ব্যাখ্যাই করেছেন। যারা এমত পোষণ করেন ৫ ১১৫৪০. আবু মাকীন এবং 'ইকরামাহ (র) হতে বর্ণিত। তারা বলেন,” মানে সংকীর্ণতা। ১১৫৪১. মুজাহিদ রে) হতে বর্ণিত। তিনি বলেন, ০১ মানে সংকীর্ণতা ১১৫৪২. অপর এক সনদে হযরত মুজাহিদ (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। মহান আন্রাহ্‌র বাণী- 117758250815554571$ 285 দি 55 -১,4,5 (বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তাঁর অনুগ্বহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর) এর ব্যাখ্যাঃ অর্থাৎ তোমাদের প্রতি উতু, গোসল এবং তায়াম্মুম ফরয করে আল্লাহ্‌ পাক তোমাদেরকে পবিত্র করতে চান। কাজেই, এ সবের মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে গুনাহ হতে পাক-পবিভ্র করে নাও। ১১৫৪৩. হযরত আবু উমামা (র) হতে বর্ণিত। রাসুলুল্লাহ সো) বলেন, পূর্ণাঙ্গ উযু পূর্ববর্তী গুনাহসমূহের জন্য কাফ্ফারা হয়ে যায়। তারপর আদায়কৃত সালাত হয় অতিরিক্ত । অধ$স্তন রাবী শাহ্‌র ইবৃন হাউশাব (র) বলেন, এ কথা শুনে আমি হযরত আবু উম্বামা রে) কে জিজ্ঞাসা করলাম, এ হাদীসটি আপনি নিজ কানে রাসূলুল্লাহ্‌ (সা) হতে শুনেছেন কী? জবাবে তিনি বললেন, হা, একবার নয়, বরং বহু বার শুনেছি। [ও ১১৫৪৪. অপর এক সূত্রে হযরত আৰু উমামা রে) রাসূলুল্লাহ্‌ সা) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৫৪৫. অন্য এক সনদে হযরত আবু উমামা (র) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে উু করার পর সালাতে দীড়ায়, তার কান, চোখ, হাত এবং পা দিয়ে তার পাপসমূহ বের হয়ে যায়। ড/৬/৬/.৬/2(0]8101781).007

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।