Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা £ ১০২ | ২১ ১০৩৫৬. “আবদুল্লাহ্‌ (রা.) থেকে অপর সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) আমাদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করলেন, এরপর তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ১০৩৫৭. আবু উবায়দা (র.) তার পিতার সুত্রে রাসূলুল্লাহ্‌ সা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ব্যাখ্যাকারগণের কেউ কেউ বলেন, দ্বিতীয় দল যারা রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে দ্বিতীয় রাক'আত আদায় করেছে, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সালাম ফেরানোর পর পরই তারা সালাতের অবশিষ্টাংশ আদায় করবেনা; বরং অবশিষ্ট সালাত আদায় না করে তারা গিয়ে প্রহরারত সাথীদের অর্থাৎ প্রথম দলের স্থানে দাড়াবে। এরপর প্রথম দল তাদের প্রথম রাক'আত যেখানে আদায় করেছিল, সেখানে এসে তাদের সালাতের অবশিষ্টাংশ আদায় করবে । তাদের কেউ কেউ বলেন, এরা যে রাক'আতটি এখন আদায় করছে, তাতে কিরা“আত পাঠ করবেনা; কিন্তু অন্যান্যরা বলেন, এতে কিরা'আত পাঠ করবে । তাদের এ রাক'আত শেষ হলে এখানেই তারা সালাম ফিরাবে এবং তাদের সাথীগণ যেখানে প্রহরারাত ছিল, সেখানে গিয়ে শত্রুর মুকাবিলায় দীড়াবে। প্রহরারত দ্বিতীয় দলটি যারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তার দ্বিতীয় রাক'আতে শামিল হয়েছিল, তাদের পূর্বে আদায়কৃত সালাতের স্থানে ফিরে আসবে এবং কিরা“আত সহকারে তাদের দ্বিতীয় রাক'আত আদায় করবে। সালাত শেষে সালাম ফিরিয়ে প্রহরারত সাথীদের স্থানে ফিরে যাবে । যারা এমত পোষণ করেন £ ১০৩৫৮. ইবরাহীম (র.) থেকে বর্ণিত। সালাতুল খাওফ সম্পর্কে তিনি বলেন, একদল সারিবদ্ধ হবে ইমামের পেছনে আর অপর দল সারিবদ্ধভাবে দীড়াবে শক্রর মুকাবিলায়। ইমামের পেছনে যারা, তাদেরকে নিয়ে নবী (স.) এক রাক“আত আদায় করবেন। এরপর তারা চলে যাবে অপর দলের স্থানে। শত্রুর মুকাবিলায় অবস্থানরত অপরদল এসে ইমামের পেছনে দীড়াবে। তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবেন এবং সালাম ফিরাবেন। এক্ষণে ইমাম আদায় করলেন দু'রাক'আত আর প্রতিদল আদায় করলেন এক রাক'আত করে । দ্বিতীয় দল যারা ইমামের দ্বিতীয় রাক'আতে শামিল হয়েছিলেন, ইমামের সালাম ফিরানোর পর তারা শক্রর মুখোমুখি দাড়াবে । প্রহরারত প্রথম দলটি এসে তাদের অবশিষ্ট রাক'আত আদায় করে নিবে। তারপর তারা গিয়ে শত্রুর মুখোমুখি দাড়াবে এবং দ্বিতীয় দল এসে এক রাক'আত আদায় করে নিবেন । সুফইয়ান (র.) বলেন, এরপর প্রত্যেকের দু'রাক'আত করে সালাত আদায় করা হবে। ১০৩৫৯. সুফইয়ান রে.) থেকে বর্ণিত। ইবরাহীম রে.) সালাতুল খাওফ সম্পর্কে অনুরূপ বলতেন; তারপর হাদীসটি পূর্বের ন্যায় বর্ণনা করেছেন। ১০৩৬০. হযরত উমার ইব্‌ন খাত্তাব (র.) থেকে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। তাফসীরকারগণের অপর দল বলেন, বরং দু'দলের প্রত্যেকেই সালাতের অংশ নষ্ট না করে, যেভাবে সন্ভব সালাতের অবশিষ্ট অংশ আদায় করে নিবেন। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।