৩২৪ তাফসীরে তাবারী শরীফ করলেন। এরপর বললেন, এ হল এ ব্যক্তির উযু, যার উযু ভঙ্গ হয়নি। আমি রাসূলুল্লাহ্ (সা)-কে অনুরূপ করতে দেখেছি। আউসের হাদীস সম্বন্ধে আমি যা বলেছি, উক্ত হাদীস দ্বারা তা সুস্পষ্টভাবে প্রতয়মান হচ্ছে। কেউ যদি বলেন, হাদীসের জবাবে যা বলা হয়েছে, এ হাদীসে যেমনিভাবে এ অর্থের সম্ভাবনা রয়েছে, অনুরূপভাবে অন্য অর্থেরও সম্ভাবনা রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) উধু ভঙ্গ হওয়ার পর উযু করার সময় নিজ জুতা বা দু পায়ের উপর মসেহ করেছেন । বস্তুতঃ এ সন্বন্ধে উত্তম জওয়াব হল, যে সন্ভবানার কথা পূর্বে বর্ণনা করা হয়েছে, তা যদি স্বীকার করে নেওয়া হয়; 'তথাপিও এ হাদীস সম্বন্ধে আমাদের বক্তব্য হল, আমাদের মতে হাদীসের উপরোক্ত সম্ভাবনা যথাযথ নয় ৷ কেননা, ফরয এবং সুন্নাতে রাসূলের মধ্যে সংঘাত হতে পারে না। কিন্তু উপরোক্ত সম্ভাবনার কথা মেনে নিলে এ সংঘাতের বিষয়টি অপরিহার্য হয়ে দীড়ায়। কেননা, প্রসিদ্ধ হাদীস দ্বারা একথা প্রমাণিত যে, উযূতে উভয় পা পরিপূর্ণভাবে পানি দ্বারা মসেহ করা আবশ্যক। কাজেই একই উযূতে পায়ের কিছু অংশ ধৌত করা এবং অবশিষ্ট অংশ ধৌত না করার বৈধতা হাদীস দ্বারা কখনো প্রমাণিত হতে পারে না। যদি হয় তবে একই অবস্থায় একটি বিষয়কে ফরয বলে মেনে নেওয়া আবার তৎক্ষণাৎ অস্বীকার করা বা বাতিল করা আবশ্যক হয়ে দীড়ায়। অথচ আল্লাহ্ পাক ও তার প্রিয় রাসূলের কালামের মধ্যে এরূপ কখনো হতে পারে না। সর্বোপরি আমরা এ সম্ভাবনার কথাটি মেনে নেওয়ার সাথে সাথে প্রশ্বকারীদের নিকট এ মর্মে প্রশ্ন করতে চাই যে, এ হাদীসে আমাদের বক্তব্যের সম্তাবনাটিও বিদ্যমান আছে কিনা? যদি বলা হয় নেই, তবে তো এ হবে দলীল বিহীন দাবী । কেননা, আউসের হাদীসে কোথাও একথা নেই যে, উযু ভেঙ্গে যাওয়ার পর উযূ করার সময় রাসূলুল্লাহ্ (সা) এরূপ করেছেন। আর যদি বলা হয়, হাদীসে আপনাদের এবং আমাদের উভয়ের বক্তব্যের সম্ভাবনাই সমভাবে বিদ্যমান আছে। তাহলে, প্রশ্রকারীদেরকে পুনরায় জিজ্ঞাসা করা যায় যে, “আমাদের বক্তব্য হতে আপনাদের বক্তব্য উত্তম”-এ বিষয়ে আপনাদের প্রমাণ কি? পক্ষান্তরে এ বিষয়ে তারা কোন প্রমাণ পেশ করতে আদৌ সক্ষম নয়। কাজেই আমাদের বক্তব্যেই সঠিক এবং যথাযথ । আর হযরত হুযাইফা (র)-এর হাদীস সম্বন্ধে আমাদের বক্তব্য হল, আ'মাশ (র)-এর হাদীস বিশারদ, বিদগ্ধ ছাত্রগণ তার থেকে হাদীসটি হযরত হুযাইফা (র)-এর সূত্রে এভাবে বর্ণনা করেছেন। “একবার রাসূলুন্াহ্ (সা) কোন এক কওমের ময়লা-আবর্জনার স্থানে এসে দাড়িয়ে পেশাব করলেন। তারপর উযু করে তিনি তার মোজার উপর মসেহ করলেন” । এখানে পদদ্য় এবং জুতার স্থলে মোজার কথাটি বর্ণিত রয়েছে। ১১৫৩১. আহ্মদ ইব্ন আবদাতুদ্দাবী...হযরত হুযাইফা (র) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৫৩২. মুসান্না (র)...হযরত হুযাইফা (র) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৫৩৩. আবু কুরাইব (র)-- হযরত হুযাইফা রে) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৫৩৪. আবু সায়িব (র)----হযরত হুযাইফা (র) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৫৩৫. ঈসা ইব্ন উসমান ইব্ন ঈসা আররমলী (র)- হযরত হুযাইফা (র) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।