Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা 8 ৬ ৩২৩ করে আমাদের আগে উযু করে নেয়। তারপর রাসুল্লাহ্‌ (সা) এসে তাদের পাগুলো সাদা দেখে বললেন, আফসোস এ গোড়ালিগুলোর জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫২৫. হযরত আবু উমামা (র) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুন্রাহ্‌ (সা) বললেন, “আফসোস! এ গোড়ালি সমূহের জন্য যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম ।” বর্ণনাকারী বলেন, তার একথা বলার পর বিশিষ্ট কি সাধারণ, একথায় মসজিদে অবস্থানরত প্রত্যেক ব্যক্তিই নিজ নিজ পায়ের গোড়ালির প্রতি তাকিয়েছেন বলে আমি দেখতে পেয়েছি। ১১৫২৬. হযরত আবু উমামা (র) অথবা তার ভ্রাতা হতে বর্ণিত। তারা বলেন, একদা রাসূলুল্লাহ (সা) একদল লোককে উযু করতে দেখলেন । তাদের একজনের পায়ের গোড়ালি অথবা পায়ের টাখ্নুর এক দিরহাম বা নখ পরিমাণ জায়গা শুষ্ক ছিল। এতে পানি পৌছেনি। এ দেখে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আফসোস! এ গোড়ালি সমূহের জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । বর্ণনকারী বলেন, এ ঘটনার পর যদি কোন ব্যক্তি পায়ের গোড়ালির কিছু অংশ শুকনা দেখতো তবে পুনরায় উচু করত । ইমাম আবু জাফর তাবারী রে) বলেন, বিষয়টি যদি অনুরূপই হয়ে থাকে, নিম্নোক্ত হাদীস সম্পর্কে আপনাদের মতামত কি? ১১৫২৭. আউস ইব্ন আবু আউস (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে উযু করতে দেখেছি। উধুতে তিনি জুতার উপর মসেহ করেছেন। তারপর তিনি দাড়িয়ে সালাত আদায় করেছেন। ১১৫২৮. হযরত হুযাইফা রে) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) কোন এক কওমের ময়লা আবর্জনা ফেলার জায়গায় এসে পৌছলেন। তারপর সেখানে দীড়িয়ে তিনি পেশাব করলেন । এরপর পানি আনার জন্য তিনি একজনকে ডেকে পাঠালেন এবং উধূ করে আপন উভয় মুবারক জুতার উপর মসেহ করেন। ১১৫২৯. হযরত আউস ইব্ন আবু আউস (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি দেখেছি একবার রাসূলুল্লাহ্‌ (সা) কোন এক কওমের ময়লা আবর্জনা ফেলার জায়গায় এসে উযু করলেন এবং নিজের উভয় কদম মুবারকের উপর মসেহ করলেন । অনুরূপ আরো কতিপয় হাদীস যা একথা প্রমাণ করে যে, উযুতে পদদয়ের কিয়দংশের উপর মসেহ করাই যথেষ্ট । উপরোক্ত প্রশ্নের জবাবে বলা হয়, আউস ইবৃন আবী আউসের হাদীস সম্বন্ধে আমার বক্তব্য হল, “উযূতে পদদ্ধয়ের কিয়দংশ মসেহ করাই যথেষ্ট” এ বিষয়ে এ হাদীসে সুস্পষ্ট কোন প্রমাণ বিদ্যমান নেই। কেননা এতে এ উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ্‌ (সা) অপবিত্র হওয়ার পর এ উযু করেছেন | বরং এতে একথার সম্ভাবনাও রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) হদস (অপবিত্র) হওয়া ব্যতিরেকেই এ উধু করেছেন। কেননা হাদীসে উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 'হদস' হওয়া ব্যতিরেকে উযূ করা অবস্থায় এভাবেই উযু - করতেন । যেমন বর্ণিত আছে ঃ ১১৫৩০. হিব্বাতুল “উরনী (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার তামি হযরত “আলী রে)-কে দেখলাম, তিনি এক প্রশস্ত মাঠে দীড়িয়ে পানি পান করলেন। তারপর উযু করে পাদুকার উপর মসেহ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।