৩২২ ূ | তাফসীরে তাবারী শরীফ ১১৫১৩. অন্য এক সূত্রে হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, আফসোস! এ গোড়ালি গুলোর জন্য, যে গুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫১৪. হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আফসোস! এ গোড়ালি সমূহের জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫১৫. হযরত জাবির ইব্ন “আবদুল্লাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমার কান নবী (সা) হতে শ্রবণ করেছে যে, আফসোস এঁ গোড়ালিসমূহের জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫১৬. অন্য এক সূত্রে হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) হতে আমার কান এ কথা শ্রবণ করেছে যে, আফসোস! এ গোড়ালি সমূহের জন্য, নিরির টা ুি কাজেই, তোমরা পূর্ণভাবে উদ্ু কর। ১১৫১৭. হযরত জাবির (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী করীম (সা) এক ব্যক্তিকে দেখলেন যে, সে উমুতে তার পায়ের গোড়ালির কিছু অংশ ধোয়নি। তখন তিনি বললেন, আফসোস! এ গোড়ালি গুলোর জন্য, যেগুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫১৮, হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) কয়েক লোককে দেখলেন, তারা উযু করছে। কিন্তু তাদের পায়ের গোড়ালিতে যথাযথভাবে পানি পৌছেনি। এ দেখে তিনি বললেন, আফসোস! এ গোড়ালি সমূহের জন্য, যেগুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫১৯. হযরত মু'আইকিব (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আফসোস! এ গোড়ালিগুলোর জন্য, যে গুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫২০. হযরত “আবদুল্লাহ্ “ইবন “আমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) কয়েকজন লোককে দেখলেন, তারা উযু করছে এবং তাদের পায়ের গোড়ালিসমূহ চকচক করছে। এ দেখে তিনি বললেন, আফসোস!-এ গোড়ালিগুলোর জন্য, যেগুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫২১. হযরত “আবদুল্নাহ ইব্ন “আমর (র) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (সা) কয়েকজন লোককে দেখলেন, তারা পরিপূর্ণভাবে উযু করছেন। এ দেখে তিনি বললেন, আফসোস! এ গোড়ালিসমূহের জন্য, যেগুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫২২. অপর এক সনদে হযরত আবদুল্লাহ্ ইব্ন 'আমর (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী করীম (সা) কয়েকজন লোককে দেখলেন । তারা পরিপূর্ণভাবে উযু করছে না। এ দেখে তিনি বললেন, আফসোস! এ গোড়ালিগুলোর জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫২৩. হযরত “আবদুল্লাহ্ ইব্ন 'আমর (র) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সো) একদল লোককে দেখলেন, তারা উযু করছে। কিন্তু তাদের পায়ের গোড়ালিগুলো শুষ্ক থাকার কারণে চকচক করছে। এ দেখে রাসূলুল্লাহ্ (সা) বললেন, আফসোস! এ গোড়ালি গুলোর জন্য, যেগুলোর স্থান হবে জাহান্নাম । পূর্ণরূপে উযু করো । ১১৫২৪. অন্য সূত্রে হযরত “আবদুল্লাহ্ ইব্ন “আমর (র) হতে বর্ণিত ' তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে ছিলাম । এ সময় কতিপয় লোক তাড়াহুড়ো ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।