Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা ঃ ৬ ৩২১ ১১৫০৪. হযরত আবু হুরায়রা (রা) হতে আরও বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, গোড়ালি সমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । অপর রাবী ঈসমাঈল (র)- এর বর্ণনায় ০,৪০১] 425 || ১ 71881 ১৬৮২9 এর স্থলে, ১111 05 ৯০১৪5 055 বর্ণিত হয়েছে। ১১৫০৫. সালিম আদ্দাউসী (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি “আবদুর রহমান ইব্‌ন আবু বকর (রা)-এর সাথে হযরত “আয়েশা (রা)-এর নিকট গেলাম । তারপর তিনি পানি আনার জন্য একজনকে ডেকে পাঠালেন । তখন হযরত “আয়েশা (রা) বললেন, হে “আবদুর রহমান! উযু পূর্ণভাবে সম্পাদন করবে । কেননা আমি রাসূলুল্লাহ সা) কে বলতে শুনেছি যে, আফসোস পায়ের গোড়ালি সমূহের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি। ১১৫০৬. আবু সালিম মাওলাল মাহরী (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং 'আবদুর রহমান ইব্ন আবী বকর (রা) সাদ ইব্‌ন আবী ওয়াককাস (রা)-এর জানাযার উদ্দেশ্যে বের হলাম । তখন আমি এবং “আবদুর রহমান (রা) “আবদুর রহমানের বোন হযরত আয়েশা (রা)-এর ঘরের দরজার সম্মুখ দিয়ে যাচ্ছিলাম । এ সময় তিনি একজনকে উযুর পানি আনার জন্য ডেকে পাঠালেন। তখন হযরত “আয়েশা (রা) তাকে ডেকে বললেন, হে আবদুর রহমান! পূর্ণভাবে উযু করো । কেননা আমি রাসূলুল্লাহ সো) কে বলতে শুনেছি, আফসোস এ গোড়ালিগুলোর জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫০৭. দাউসের আযাদকৃত গোলাম সালিম (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত “আয়শা (রা) কে তার ভাই “আবদুর রহমান (রা) কে এ মর্মে বলতে শুনেছি, হে 'আবদুর রহমান! পূর্ণভাবে উযু করো । কেননা আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, আফসোস পায়ের এ গোড়ালি সমুহের জন্য, যেগুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫০৮. আবু সালামা (র) হতে বর্ণিত। এক সময় হযরত “আয়শা (রা) আবদুর রহমান (রা) কে উধু করতে দেখে বললেন, পূর্ণভাবে উযু করো । কেননা ডি হরর সর্বনাশ এ গোড়ালিগুলোর জন্য, যে গুলোর ঠিকানা হবে জাহান্নাম । ১১৫০৯. অন্য সনদে হযরত আবু সালামা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত “আয়েশা (রা) আবদুর রহমান (রা) কে উমূ করতে দেখে বললেন, পূর্ণভাবে উযু করো । কেননা, আমি রাসূলুল্লাহ সো) কে বলতে শুনেছি যে, আফসোস এ গোড়ালি সমূহের জন্য, যে গুলোর স্থান হবে জাহান্নাম । ১১৫১০. শাদ্দাদ ইব্‌ন হাদ (র)-এর আযাদকৃত গোলাম আবু “আবদুল্লাহ্‌ (রে) হতে বর্ণিত। একদা তিনি নবী সহধর্মিনী হযরত “আয়েশা (রা)-এর নিকট গেলেন। তখন তার সেখানে আবদুর রহমান রো) ও উপস্থিত ছিলেন। তিনি উযু করলেন এবং উযু শেষে তিনি দীড়ালেন ও মুখ ফিরিয়ে রওয়ানা করলেন। তারপর হযরত আয়েশা (রা) তাকে ডাক দিয়ে বললেন, হে আবদুর রহমান! ডাক শুনে তিনি ফিরে এলে হযরত “আয়েশা (রা) তাকে বললেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা) কে বলতে শুনেছি, আফসোস! এ গোড়ালি গুলোর জন্য, যেগুলোর স্থান জাহান্নাম । ১১৫১১. হযরত জাবির ইব্‌ন “আবদুল্লাহ্‌ রো) বলেন, রাসূল (সা) বলেছেন, আফসোস! পায়ের গোড়ালি সমূহের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। ১১৫১২. অপর এক সনদে হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো) বলেছেন, গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাফসীরে তাবারী - ৪১ ড/৬/৬/.৬/2(0]8101781).007

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।