Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা ৪ ৬ | ৩১৭ যারা এমত পোষণ করেন £ ১১৪৭৪. হযরত ইবৃন “আব্বাস. (রা) হতে বর্ণিত। তিনি বলেন, দুই অঙ্গ ধৌত করা এবং দুই অর্ঈ মসেহ করার নাম উযু। ১১৪৭৫. হযরত হুমায়দ (র) বলেন, এক মজলিশে মুসা ইবৃন আনাস হযরত আনাস (রা) কে বললেন, হে আবু হামযা! একবার হাজ্জাজ 'আহ্ওয়ায” নামক স্থানে ভাষণ দিলেন। তখন আমরা তার সঙ্গে ছিলাম ভাষণে তিনি পবিত্রতা অর্জন সম্বন্ধে আলোচনায় বললেন, তোমরা মুখমন্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মসেহ করবে এবং পা ধৌত করবে । সাধারণতঃ পায়ের তলায় ধুলা ময়লা বেশী লেগে থাকে; তাই উহার উপর, নীচ এবং গোড়ালী সুন্দর করে ধৌত করবে । একথা শুনে হযরত আনাস (রা) বললেন, আল্লাহ্‌ তা'আলা সত্য বলেছেন, কিন্তু হাজ্জাজ মিথ্যা বলেছে। কেননা আল্লাহ্‌ তা'আলা বলেছেন +51৯19 155৭ ১০১৪ ৬৯১এ৭।৪ অর্থাৎ তোমরা মাথা ও পা মসেহ করবে। অবশ্য হযরত আনাস (রা) পা মসেহ করার পূর্বে উহা পানিতে ভিজিয়ে নিতেন । ১১৪৭৬. হযরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আল্‌ কুরআনে পা মসেহ করার হুকুম এসেছে; কিন্তু সুন্নাত হল ধৌত করা। ১১৪৭৭. হযরত মূসা ইব্ন আনাস (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার হাজ্জাজ ভাষণে বললেন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাত এবং পা ধৌত করবে । সাধারণত: পায়ে যেহেতু ধুলা-ময়লা বেশী লেগে থাকে, তাই এর উপর নীচ এবং গোড়ালী উত্তমরূপে ধৌত করবে । বর্ণনাশেষে আনাস (রা) বললেন, আল্লাহ্‌ তাআলা সত্য বলেছেন । কিন্তু হাজ্জাজ মিথ্যা বলেছে। কেননা আল্লাহ তা“আলা বলেছেন, ১৪৮11 511151৯0ঠ 885১৮৮5 ।৯৯ 219 অর্থাৎ ৯৫1৯১ এর লাম অক্ষরটি 'যের' এর সাথে। ১১৪৭৮. “ইকরামা (রা) বলেন, পা ধৌত করা আবশ্যিক নয়। কেননা পা মসেহ করার বিধান অবতীর্ণ হয়েছে। ্‌ ১১৪৭৯. আবু জাফর (র) হতে বর্ণিত। তিনি বলেন, তুমি তোমার মাথা ও পদদ্বয় মসেহ করবে । ১১৪৮০. শাবী (র) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত জিব্রাঈল (আ)-এর মাধ্যমে পা মসেহ করার বিধান নাযিল হয়েছে । এরপর তিনি বলেন, তোমরা কি দেখছনা, যে অঙগুলো উযূতে ধৌত করা হত, তায়াম্মুমে তা মসেহ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে অঙ্গগুলো উযৃূতে মসেহ করা হত, তায়াম্মুমে তা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১৪৮১. হযরত শা'বী (র) হতে বর্ণিত। তিনি বলেন, ইউনি নাক তায়াম্মুমে তা মসেহ্‌ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১৪৮২. অপর এক সনদে শা'বী (র) হতে বর্ণিত। তিনি বলেন, পায়ের হুকুম হুকুম হল মসেহ্‌ করা । তোমরা কি দেখছনা উযূতে যে অঙ্গগুলো ঘৌত করার হুকুম ছিল, তায়াম্মুমে তা মসেহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর উযুতে যে অঙ্গগুলো মসেহ্‌ করার হুকুম ছিল, তায়াম্মুমে তা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।