২০ | তাফসীরে তাবারী শরীফ নিবে, ইমাম কিন্তু তখনও বসা। এরপর তারা প্রহরারত তাদের সাথীদের স্থানে অবস্থান নিবে, অবশিষ্ট সাথীরা আসবে এবং ইমাম তাদেরকে নিয়ে তার দ্বিতীয় রাক'আত আদায় করে একাকী সালাম ফিরাবেন। এরপর তারা নিজেরা দ্বিতীয় রাক'আত আদায় করে নিবে । বাত্ন-ই নাখ্লা যুদ্ধের দিনে রাসূলুল্লাহ্ (সা.) এভাবেই সালাত আদায় করেছেন। _.. অন্যান্য তাফসীরকারগণ বলেন, 75179 ১5০1৩১১5818 15৮75180 (তাদের সাজদা করা হলে তারা যেন তোমাদের পেছনে দাড়ায়) আয়াতের ব্যাখ্যা হলো £ রাসূলুল্লাহ্ (সা.)-এর সালাত আরন্ত করার সময় যে দল তার সাথে সালাত শুরু করেছিল, তারা যখন প্রথম রাক“আতের দ্বিতীয় সাজদা আদায় করবে, তারা যেন তোমাদের পেছনে দীড়ায়। অর্থাৎ হে মুহাম্মদ (সা.) তারা যেন আপনার পেছনে এবং যারা এখনও সালাত আদায় করেনি, তাদের পেছনে শক্রর মুখোমুখি দাড়ায় । এই তাফসীরকারগণ আরও বলেন যে, প্রথম দল রাসূলুল্লাহ (সা) -এর সাথে এক রাক'আত আদায় করার পর সালাম ফিরাবেনা, বরং এ অবস্থায়ই প্রহরার স্থানে দীড়াবে। সালাতের অবশিষ্টাংশ তাদের আদায় করতে হবে । ইতিপূর্বে শত্রুর মুকাবিলায় যে দলটি ছিল, তারা এসে রাসূলুল্লাহ (সা)-এর সাথে সালাতে যোগ দিবে । তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ (সা.) তার অবশিষ্ট রাক'আত আদায় করবেন। এই তাফসীরকারগণ বলেন, আল্লাহ্ তা'আলার বাণী ৪ 15551515125 ০ 88০০৮ ০৭৩ 4১৯০ 9৯০১৯ আয়াতে তা-ই বলা হয়েছে। এ ব্যাখ্যা মৃতাবিক প্রত্যেক দলের উপর এক রাক'আত করে সালাত অবশিষ্ট থেকে যায়। এ এক রাক'আত কোন্ পদ্ধতিতে আদায় করবে, এ সম্পর্ক তাদের একদল বলেন, দ্বিতীয় দল যারা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে দ্বিতীয় রাক'আত আদায় করেছিল, রাসূলুল্লাহ (সা)-এর সালাম ফেরানোর পর তারা সেখানেই “না পাওয়া” একটি রাক'আত আদায় করে নিবে আর প্রথম দল যারা রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে প্রথম রাক'আত আদায় করেছিল এবং এতক্ষণে প্রহরায় রত রয়েছে, দ্বিতীয় দল তাদের অবশিষ্ট সালাত আদায় করে প্রহরার স্থানে যাবে এবং প্রথম দল এসে পূর্বস্থানে দাড়িয়ে তাদের অবশিষ্ট সালাত আদায় করে নিবে। এ সম্পর্কে তাদের দলীলসমূহ 8 ১০৩৫৫. “আবদুল্লাহ্ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা.) ভীতির সালাত আদায় করলেন। একদল দীড়ালো নবী (স..)-এর পেছনে । আর অপর দল অবস্থান নিল শত্রুর মোকাবিলায় । যারা তার পেছনে ছিল তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা.) এক রাক'আত সালাত আদায় করলেন। এরপর তারা গিয়ে তাদের সাথীদের স্থানে অবস্থান গ্রহণ করল। প্রহরারত যারা ছিল, তারা এগিয়ে এসে রাসূলুল্লাহ্ (সা.)-এর পেছনে দীড়াল। রাসূলুল্লাহ্ (সা.) তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় করে একাকী সালাম ফিরালেন। এরপর তারা দীড়িয়ে নিজেরা এক রাক'আত আদায় করে নিল । পরে তারা গিয়ে ভাদের সাথীদের স্থানে শক্রর মুখোমুখি অবস্থান নিল। যারা দ্বিতীয় রাক'আত পড়েনি, তারা এসে নিজেরা এক রাক'আত আদায় করে নিল। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।