Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ তাফসীরে তাবারী শরীফ মসেহ করতেন? জবাবে তিনি বললেন, তিনি একবার মসেহ করতেন । এরপর হযরত নাফি' (র) হযরত ইব্‌ন উমার রো) এর মসেহের বিবরণ প্রদান কল্পে বলেন, তিনি মাথার অগ্রভাগ হতে মুখমন্ডল পর্যন্ত মসেহ করতেন । এরপর হযরত কাসিম (র) বলেন,হযরত ইব্ন উমার (রা) আমাদের মধ্যে সবচেয়ে বড় ফকীহ ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন। ১১৪৩৪. হযরত নাফি“ রে) বলেন, উধু করার সময় হযরত ইব্‌ন উমার (রা) পানিতে হাত ভিজিয়ে উভয় হাত দিয়ে মাথার সামনের দিক মসেহ করতেন। ১১৪৩৫. অপর এক সনদে হযরত নাফি' রে) বলেন, হযরত ইব্‌ন উমার (রা) ডান হাতের তালু পানির উপর রাখতেন। এরপর (তা উঠিয়ে) ঝারা ব্যতিরেকে উভয় কারন (এ স্থান যেখানে জীব-জানোয়ারের শিং গজায়) এর মাঝে ললাট পর্যন্ত স্থানে একবার মসেহ করতেন । এক বারের অধিক করতেন না। প্রত্যেক উযূতেই তিনি একবার করে মসেহ করতেন। মসেহ করতেন ললাটের দিক হতে কানের দিকে। ১১৪৩৬. হযরত নাফি“ (র) হতে বর্ণিত । হযরত ইব্‌ন উমার (রা) উধু করার সময় দাথার অগ্রভাগ মসেহ করতেন। ১১৪৩৭. হযরত “আবদুর রহমান ইবন আবু লায়লা (র) বলেন, তোমার মাথায় যদি পাগড়ী বা টুপি জাতীয় কিছু থাকে তবে তোমার জন্য মাথার অগ্রভাগ মসেহ করাই যথেষ্ট । মহিলাগণও অনুরূপ করবে । ১১৪৩৮. হযরত নাফি' (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত ইব্‌ন 'উমার (রা) কে দেখেছি; তিনি তার মাথার তালুতে একবার মসেহ করেছেন । হযরত সুফয়ান (র) বলেন, কেউ যদি একটি চুলের উপরও মসেহ করে তবুও তার উযু শুদ্ধ হবে। (অবশ্য হানাফী মাযহাবে মাথার এক চতুর্থাংশ মসেহ করা ফরয ।) ১১৪৩৯. হযরত ইবরাহীম রে) বলেন, মাথার যে কোন পার্থেই পানি দিয়ে মসেহ করা জায়েষ। ১১৪৪০. হযরত শা'বী (র) বলেন, মাথার যে কোন পার্থেই পানি দ্বারা তুমি মসেহ কর তা যথেষ্ট । ১১৪৪১. অপর এক সূত্রে হযরত শা'বী (পল) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৪৪২. হযরত নাফি“ (রা) হতে বর্ণভ | তিনি বলেন,হযরত ইবন উমাব (রা) নিজের মাথার উপর এভাবেই মসেহ করেছেন। আয্্যুব (র) এ কথা বর্ণলাকালে হাতের তালু মাথার উপর রেখে মাথার অগ্রভাগের উপর মসেহ করেছেন। ১১৪৪৩. হযরত সুফয়ান (র) বলেন, ্‌ অঙ্গুল ছারাঁও দি কেউ মস্হে করে তাও যথেষ্ট হবে । উর ৃ্‌ ১১৪৪৪. হযরত ওয়ালীদ ইব্‌ন মুসলিম (র) বলেন, একবার আমি হযরত আবু' আমর (র) কে বললাম, মাথার কি পরিমাণ অংশ মসেহ করলে মসেহ্‌ যথেষ্ট হবে? জবাবে তিনি বললেন, যদি তুমি তোমার মাথার অগ্রভাগ হতে ঘাড় পর্যন্ত মসেহ কর, আমার মতে তাই উত্তম । ১১৪৪৫. অপর এক সুত্রে হযরত আবু “আম্র (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ড/৬/৬/.৬/2(0]8101781).00117

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।