সুরা মায়িদা ঃ ৬ . ৩০৯ ১১৪২৯. অন্য সনদে হযরত শা'বী রে) হতে বর্ণিত। তিনি বলেন, কানের ভেতরের অংশ মুখমন্ডলের অন্তভূক্ত এবং বাইরের অংশ মাথার অন্তর্ভুক্ত । ১১৪৩০. হযরত ইব্ন “আব্বাস (র) হতে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত “আলী ইব্ন আবী তালিব (র) বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর উযুর ন্যায় উু করে দেখাব? আমরা বললাম, হ্যা নিশ্চয় দেখাবেন। এরপর তিনি উযূ করলেন। মুখমন্ডল ধৌত করার সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলি দ্বারা উভয় কানের সামনের অংশ এবং মাথা মসেহ করার সময় তিনি উভয় কানের পশ্চাদাংশ মসেহ করলেন । ইমাম আবু জা“ফর তাবারী (র) বলেন, আমার মতে আলোচ্য আয়াতের সঠিক ব্যাখ্যা হলো সেসব ব্যাখ্যাকারদের মত, যারা বলেন যে, মুখমন্ডলের দৈর্ঘ্য সীমা হল মাথায় চুল উঠার স্থান হতে চিবুকের নীচ পর্যন্ত এবং প্রস্থের সীমা হল উভয় কানের মধ্যস্থিত জায়গা, যা দর্শকের নজরে পড়ে । মুখ, নাক, এবং চোখের ভেতরের অংশ এবং দীড়ি, মোচ ও গুন্ডদেশের পশম যা মুখের সংশ্লিষ্ট অংশকে ঢেকে রাখে তা ধৌত করা উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত নয় । অনুরূপভাবে দু'কানও হুকুমের মধ্যে শামিল নয় । দীড়ি-মৌচ উঠার পূর্বে যদিও সালাতের জন্য প্রস্তুতি গ্রহণকারী ব্যক্তির উপর দীড়ি-মৌচের নীচের অংশগুলো ধৌত করা ফরয ছিল। এতদ্বসত্ও পূর্বোক্ত মতামতকে সঠিক ও বিশুদ্ধ বলার কারণ হল এ-ই যে, ফকীহদের এ ব্যাপারে ইজমা (ক্যমত) রয়েছে যে, উভয় চোখ মুখমন্ডলের অন্তর্ভুক্ত । তা সতেও ফিকাহ্বিদগণ এ বিষয়ে একমত যে, উযৃূতে চোখের পাতার উপরিভাগ ধৌত করাই যথেষ্ট । পাতার নীচের অংশ ধৌত করার কোন প্রয়োজন নেই। সুতরাং চোখের বিষয়ের উপর কিয়াস করে একথা বলা যায় যে, “উযুতে ধৌত করা জরুরী” শরীরের এমন কোন অঙ্গ যদি কোন কিছু দ্বারা এমনভাবে আচ্ছাদিত থাকে, যার ফলে এর নীচে পানি পৌছানো দুর হয়ে পড়ে, তবে এ অঙ্গটি মানব চোখের সম পর্যায়ের বলে গণ্য কর হবে । এতে সুস্পষ্ট ভাবে একথাই প্রতীয়মান হচ্ছে যে, পানি পৌছানো দুঃসাধ্য হওয়ার দিক থেকে মুখ ও নাকের অভ্যন্তরীণ অংশ এবং দীড়ি, মৌচ ও কানপণ্টিতে গজিয়ে উঠা পশমে আচ্ছাদিত মুখমন্ডলের অংশসমূহ মানব চোখের মতই কেননা মুখ নাক ইত্যাদি স্থানে পানি পৌছানো চোখের ভেতরের কৃষ্তাংশে পানি পৌছানোর মতোই কষ্টসাধ্য কাজ। বরং এর চেয়েও দুঃসাধ্য কাজ। সুতরাং এতে এ কথাই পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে, সাহাবা ও তাবি“ঈগণের যারা দীড়ি-মৌচ উদ্গত হওয়ার স্থান এবং নাক ও মুখের অভ্যন্তরীণ অংশসমূহ ধৌত করেছেন, তারা দু'টি “আমলের মধ্যে সর্বাধিক কষ্টসাধ্য 'আমলকে অগ্থাধিকার দেয়ার নিমিত্তেই এরূপ করেছেন । যেমন হযরত ইব্ন “উমার রে) চোখের ভেতর পানি ঢেলে চোখের পাতা ধৌত করতেন। উপরোক্ত “আমলটি ফরয-ওয়াজিব ছিল, তাই তারা করেছেন, বিষয়টি এমন নয়। এতদ্বসতেও কেউ যদি এ কথা মনে করেন যে, সাহাবা এবং তাবেঈন উপরোক্ত “আমলসমূহ ফরয এবং ওয়াজিব হিসাবেই পালন করেছেন, তবে তাদের এ ধারণা হবে কিয়াসের পরিপন্থী । কেননা বিতর্কিত বিষয়কে সর্বজন স্বীকৃত বিষয়ের সাথে তুলনা করাই হল মুলতঃ কিয়াসের দাবী । সর্বোপরি রাসূল (সা)-এর সাহাবীগণের কারো থেকেই এমন কোন বর্ণনা বিদ্যমান নেই, যা একথা প্রমাণ করে যে, কোন ব্যক্তি যদি উযূতে দীড়ি এবং গন্ডদেশে উথিত পশমের গোড়ায় পানি না পৌছায় এবং কেউ যদি কুলি করা ও নাকে পানি দেয়া বর্জন করে তবে পঠিত সালাত পুনরায় আদায় করা তার জন্য অপরিহার্য । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।