ডে এ তাফসীরে তাবারী শরীফ ১১৪১৬. হযরত ইয়ামীদ আর্ রুক্কাশী ও হযরত কাতাদা (র) হতে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ্ (সা) উধু করার সময় নিজের গন্ডদেশ মর্দন করতেন এবং দীড়িতে আঙ্গুল ঢুকিয়ে তা খিলাল করতেন । ১১৪১৭. হযরত জুবায়র ইব্ন নুফায়র (র) নবী করীম (সা) হতে অনুরূপ বর্ণনা করেছেন । ১১৪১৮, হযরত আবু আয়্যুব (র) হতে বর্ণিত। তিনি বলেন, উযু করার সময় নবী করীম (সা) কুলি করতেন এবং পানি দিয়ে নিচের দিক হতে দীড়ি মসেহ করতেন। যারা এমত পোষণ করেন ঃ তারা মুখ এবং নাকের ভেতরের অংশ ধৌত করা সম্পর্কে নিম্নোক্ত বর্ণনাসমূহ পেশ করেন, ১১৪১৯. হযরত ইব্ন আবু নাজীহ্ রে) বলেন, আমি মুজাহিদ (র)-কে এ কথা বলতে শুনেছি যে, নাকে পানি দেয়া উযুর অর্ধেক। ১১৪২০. হযরত শু“বা (র) বলেন, একদা আমি হযরত হাম্মাদ (র)-কে এক ব্যক্তি সম্বন্ধে প্রশ্ন করলাম, যিনি কুলি না করে এবং নাকে পানি না দিয়েই সালাত আর্ত করেছিলেন । জবাবে তিনি বললেন, সালাত ছেড়ে দিয়ে সে কুলি করবে এবং নাকে পানি দিবে । ১১৪২১. হযরত আবূ সিনান (র) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় আমি কুফা নগরীতে হযরত হাম্মাদ (র)-এর নিকট এলাম এবং তাকে “কুলি করা ও নাকে পানি দেয়া তরক করে সালাত আদায়কারী ব্যক্তি সম্বন্ধে” প্রশ্ন করলাম । তিনি বললেন, আমার মতে, পুনরায় সালাত আদায় করা তার উপর ওয়াজিব । ১১৪২২. হযরত শু“বা (র) হতে বর্ণিত। হযরত কাতাদা (র) বলতেন, কেউ যদি কুলি করা, নাকে পানি দেয়া, কান মাসেহ করা অথবা পায়ের কোন অংশ ধৌত করা ব্যতিরেকে সালাত আরন্ত করে তবে সে সালাত ছেড়ে দিবে এবং উযু করে পুনরায় সালাত আদায় করবে । উপরোক্ত ব্যাখ্যাকারগণের মতে কানের সামনের দিক মুখ মন্ডলের অন্তর্ভুক্ত এবং পেছনের দিক মাথার অন্তর্ভুক্ত । ১১৪২৩. হযরত শা“বী রে) হতে বর্ণিত। তিনি বলেন, উভয় কানের সামনের দিক মুখমনডলের অন্তর্ভুক্ত এবং পেছনের দিক মাথার অন্তর্ভূক্ত ১১৪২৪. হযরত শা“বী (র) উভয় কান সম্বন্ধে বলেন, কানের ভেতরের অংশ মুখম্ডলের মধ্যে শামিল বং পেছনের অংশ মাথার মধ্যে শামিল । ১১৪২৫. হযরত শা“বী রে) বলেন, উভয় কানের সম্মুখভাগ মুখমন্ডলের অন্তর্ভূক্ত এবং পেছনের ভাগ মাথার অন্তর্ভুক্ত । ১১৪২৬. অপর সনদে হযরত শা'বী (র) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এখানে ($-212 এর ৪৪ স্থলে ডিও ১০৮১ শব্দটির উল্লেখ রয়েছে। ১১৪২৭. অন্য এক সনদে হযরত শা“বী (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে: তবে এখানে ও ৮৮৮ &7855 পি কথাটি উল্লেখ রয়েছে। ১১৪২৮. অপর সনদে হযরত শাবী রে) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।