সুরা মায়িদা ৪৬ ৩০৭ ১১৪০১. হযরত লায়স (র) বলেন, হযরত তাউস (র) দাড়ি খিলাল করতেন । ১১৪০২. হযরত ইসমাঈল (র) বলেন, হযরত ইব্ন সীরীন (র) দাড়ি খিলাল করতেন । ১১৪০৩. হযরত ইব্ন সীরীন (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে । ১১৪০৪. হযরত হাকাম ইব্ন উতায়বা (র) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত মুজাহিদ (র) উযুতে স্বীয় দাড়ি খিলাল করতেন । ১১৪০৫. হযরত মা'রফ (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইব্ন সীরীন (র)-কে দেখেছি, তিনি উু করেছেন এবং স্বীয় দাড়ি খিলাল করেছেন। ১১৪০৬. হযরত ইব্ন সীরীন (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৪০৭. হযরত যুবায়র ইব্ন 'আদী (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত দাহ্হাক (র)-কে দাড়ি খিলাল করতে দেখেছি। ১১৪০৮. হযরত আনাস ইব্ন মালিক (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (সা)-কে দেখেছি, তিনি উযূ করে দাড়ি খিলাল করেছেন । এ দেখে আমি বললাম, হে আল্লাহ্র নবী! আপনি এরূপ করলেন কেন? জবাবে তিনি বললেন, এরূপ করার জন্য আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন । ১১৪০৯. হযরত আনাস (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি নবী করীম (সা)-কে উযু করালাম । তারপর তিনি চিবুকের নীচ দিয়ে অঙ্গুলি ঢুকিয়ে দাড়ি খিলাল করলেন এবং বললেন, মহান আল্লাহ্ তা'আলা আমাকে এ কাজ করার জন্য আদেশ করেছেন । ১১৪১০. অপর এক সনদে হযরত আনাস ইব্ন মালিক (র) নবী করীম (সা) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ১১৪১১. হযরত আনাস (র) হতে বর্ণিত। তিনি বলেন, “আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন,” বলে রাসূলুল্লাহ্ (সা) তার আঙ্গুলিসমূহ দীড়ির ভেতর ঢুকালেন। তারপর দীড়ি খিলাল করলেন। ১১৪১২. হযরত উম্মে সালমা (র) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা) উযু করার সময় দাড়ি খিলাল করেছেন । ১১৪১৩. হযরত আবূ আয্যব (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করীম (সা)-কে দেখেছি, তিনি উু করার সময় দীড়িতে খিলাল করেছেন । ১১৪১৪. হযরত আবূ উমামা (র) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) (উযৃতে) দাড়ি খিলাল করেছেন। ৃ ১১৪১৫. হযরত হাস্সান ইব্ন বিলাল আল্ মুযানী (র) হযরত “আম্মার ইব্ন ইয়াসির (র) -কে দেখেছেন যে, তিনি উধু করেছেন এবং দড়িতে খিলাল করেছেন । তারপর তাকে প্রশ্ন করা হল, আপনি এ কি করছেন? জবাবে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে অনুরূপ করতে দেখেছি। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।