Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ৪১০২ ১৯ ইমাম নিজে সালাম ফিরাবে। এ দ্বিতীয় দল তখন দীড়িয়ে নিজের এক রাক'আত ও দু'সাজদা আদায় করে সালাম ফিরিয়ে সালাত সমাপ্ত করবে। | ১০৩৪৯. সাহ্‌ল ইবৃন আবী হাছামা (র.) থেকে ভয়কালীন নামায সম্পর্কে অনুরূপ বর্ণিত হয়েছে। ১০৩৫০. সাহ্‌ল ইব্‌ন আবী হাছামা (র.) থেকে ভয়কালীন নামায সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, ইমাম কিবলামুখী হয়ে দাড়াবে, মুসল্লীদের একদলও দীড়াবে তার সাথে এবং অপর দল দীড়াবে শত্রুর মুখোমুখি ৷ ইমামের সাথে দীড়িয়েছে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবে । তারপর তারা নিজেরা সেখানেই এক রাক'আত ও দু সাজদা আদায় করে নিবে । তারপর অপর দল যেখানে অবস্থান নিয়েছে, তারা সেখানে অবস্থান নিবে এবং তারা এসে ইমামের সাথে সালাতে অংশ গ্রহণ করবে, ইমাম তাদেরকে নিয়ে এক রাক'আত ও দু'সাজদা আদায় করবেন । এক্ষণে ইমামের হল দু'রাক'আত, তাদের হল এক রাক'আত । এরপর তারা নিজেরা এক রাক'আত ও দু'সাজদা আদায় করে নিবে । ১০৩৫১. সালিহ ইব্‌ন খওয়্যাত (র.) সাহ্‌ল ইব্‌ন আবী হাছামা (র.) সূত্রে নবী করীম (সা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ূ ১০৩৫২. সালিহ ইব্‌ন খাওয়্যাত (র.) থেকে অপর সূত্রে বর্ণিত । ইমাম দাঁড়াবে আর মুক্তাদীগণ দুই দলে বিভক্ত হবে । একদল শক্রর মুখোমুখি থাকবে, অপরদল ইমামের পেছনে । পেছনে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবেন, তারপর তারা দীড়িয়ে নিজেরা এক রাক'আত আদায় করে নিবে । তারপর সালাম ফিরিয়ে প্রহরার স্থানে চলে যাবে এবং সেখানে সারিবদ্ধ হয়ে দীড়িয়ে যাবে । অপর দল আসবে ইমামের পেছনে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবে এবং একাকী সালাম ফিরিয়ে নিবে । এরপর তারা নিজেরা এক রাক'আত আদায় করে নিবে। ১০৩৫৩. সালিহ ইব্ন খাওয়্যাত (র.) জনৈক সাহাবী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধকালীন নামাযে একদল দাঁড়াবে ইমামের পেছনে আর অপর দল দীড়াবে শক্রর মুখোমুখি । পেছনে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করে দীড়িয়ে থাকবেন, তারা নিজেরা অপর এক রাক'আত আদায় করতঃ সালাম ফিরিয়ে প্রহরারত সাগীদের স্থানে গিয়ে অবস্থান নিবে । অপর দল আসবে, ইমাম তখনও দীড়িয়ে । তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করে একাকী সালাম ফিরিয়ে নিবে; এরপর তারা দীড়িয়ে অপর এক রাক'আত আদায় করে সালাত সমাপ্ত করবে । বর্ণনাকারীদের একজন উবায়দুল্লাহ্‌ রে.) বলেন, সালাতুল খওফ সম্পর্কে এর চেয়ে উৎকৃষ্ট বর্ণনা আমি আর শুনিনি । ১০৩৫৪. হযরত ইব্‌ন “আব্বাস রো.) থেকে বর্ণিত। ₹$] ০257 45 & 31১ ২০৯০ 2590578345 ৯৪০০]। আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন ও তাদের সংগে সালাত কায়েম করবেন, তখন তাদের একদল আপনার সাথে যেন দীড়ায়)-আল্লাহ্‌ তা'আলার এ বাণী ভয়কালীন সালাতের ক্ষেত্রে প্রযোজ্য । তখন ইমাম দীড়াবে এবং তার সাথে দীড়াবে মুজাহিদগণের একদল । অপর দল সশস্ত্র অবস্থায় শত্রুর মোকাবিলায় দীড়াবে । সাথে যারা আছে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবে এবং বসে থাকবে । মুক্তাদীগণ দাড়িয়ে নিজের দ্বিতীয় রাক'আত আদায় করে ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।