Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩০৪ তাফসীরে তাবারী শরীফ ১১৩৬০. হযরত আবু “আম্র (র) বলেন, উযৃতে শরীর মর্দন করা এবং দীড়ি খিলাল করা ওয়াজিব নয়। উপরোক্ত মতামত ব্যক্তকারী মুফাস্সিরগণ মুখ ও নাকের অভ্যন্তরীণ অংশ ধৌত করার ব্যাপারে নিম্নোক্ত বর্ণনাসমূহ পেশ করেন। ১১৩৬১. হযরত ইব্‌ন “আব্বাস (র) বলেন, সালাতের মধ্যে মুখে থাকা খাদ্য জিহ্বা দ্বারা নাড়াচাড়া করার আশংকা না থাকলে আমি কুলি করতাম না। ১১৩৬২. হযরত “আবদুল মালিক (র) বলেন, এক সময় হযরত “আতা (র) কে কোন এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হল, যিনি সালাত আদায় করেছেন, কিন্তু কুলি করেন নি। জওয়াবে তিনি বললেন, যে বিষয়ে কুরআন মজীদে উল্লেখ নেই, তা জায়েয । ১১৩৬৩. হযরত ইব্রাহীম (র) বলেন, উূতে কুলি করা ও নাকে পানি দেওয়া ওয়াজিব নয়। ১১৩৬৪. হযরত আবু সিনান (র) বলেন, হযরত দাহ্হাক (র) আমাদরেকে রমযান মাসে উু করার সময় কুলি করতে ও নাকে পানি দিতে নিষেধ করতেন। ১১৩৬৫, হযরত হাসান (র) বলেন, কেউ যদি কুলি করা ও নাকে পানি দেওয়ার কথা ভুলে যায় এবং সালাত আরন্ত করার পর যদি তার এ কথা স্মরণ হয়, তবে সালাত আদায় করতে থাকবে । আর যদি সালাত আরম্ত করার পূর্বেই স্মরণ হয়, তবে কুলি করবে এবং নাকে পানি দিবে । (পরে সালাত আদায় করবে ।) | ১১৩৬৬. হযরত শু“বা (র) বলেন, একবার আমি হযরত হাকাম এবং হযরত কাতাদা (র)-কে জিজ্ঞাসা করলাম, যদি কোন ব্যক্তি উমূতে কুলি না করে এবং নাকে পানি না দিয়ে সালাত শুরু করে দেয় এবং সালাতের অবস্থায় তার একথা মনে পড়ে, তবে সে কি করবে? জওয়াবে তিনি বললেন, সে তার সালাত পূর্ণ করবে। উপরোক্ত মতামত ব্যক্তকারী মুফাস্সিরগণ এ-ও বলেছেন যে, উভয় কান মুখমন্ডরের অন্তর্ভূক্ত নয়। ১১৩৬৭. হযরত গায়লান (র) বলেন, আমি হযরত ইব্ন “উমর (র) -কে বলতে শুনেছি যে, উভয় কান মাথার অন্তর্ুক্ত। ১১৩৬৮. বনী মাখযূমের আযাদকৃত গোলাম গায়লান (র) বলেন, আমি হযরত ইব্‌ন “উমর (র) কে বলতে শুনেছি যে, উভয় কান মাথার অন্তর্ভুক্ত । ১১৩৬৯. হযরত ইবৃন “উমর (র) বলেন, উভয় কান মাথার অন্তভূক্ত। সুতরাং যখন তুমি মাথা মসেহ করবে তখন উভয় কানও মসেহ করবে। ১১৩৭০. কুরায়শ গোত্রের আযাদকৃত গোলাম গায়লান ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র) বলেন, একবার আমি ' জনৈক প্রশ্নকারীকে হযরত “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর (র) -এর নিকট এ মর্মে প্রশ্ন করতে শুনেছি যে, সে উযু করেছে । তবে ভুলবশতঃ উভয় কান মসেহ করেনি । (এখন আমি কি করব?) জবাবে তিনি বললেন, উভয় কান মাথার অন্তরক্ত। হযরত ইব্‌ন “উমর (র) -এতে তার উধু নষ্ট হয়েছে বলে মনে করেন নি । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।