Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা £ ৬ ৩০৩ ১১৩৪২. অপর এক সূত্রে হযরত ইব্রাহীম (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৩৪৩. আরেক সনদে হযরত ইব্রাহীম (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৩৪৪. হযরত মুগীরা (র) বলেন, দীড়ির উপর পানি প্রবাহিত হয়ে যাওয়াই যথেষ্ট । ১১৩৪৫. হযরত মনসুর (র) বলেন, আমি হযরত ইব্রাহীম (র) কে উযু করতে দেখেছি। তিনি উতর মধ্যে দাড়ি খিলাল করেন নি। ১১৩৪৬. হযরত ইব্রাহীম (র) বলেন, দীড়ি খিলাল না করে এর উপর পানি প্রবাহিত করে দেওয়াই যথেষ্ট । ১১৩৪৭. হযরত ইউনুস (র) বলেন, হযরত হাসান রে) উযু করার সময় মুখমন্ডল ধৌত করার সাথে দাড়ির উপর মসেহ করতেন। ১১৩৪৮. হযরত হাসান (র) উযু করার সময় দাড়িতে খিলাল করতেন না। ১১৩৪৯. অপর এক সূত্রে হযরত হাসান (র) হতে বর্ণিত আছে যে, সিন খিলাল করতেন । ১১৩৫০. অন্য এক সুত্রে হযরত হাসান (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৩৫১. হযরত ইবৃন সীরীন (র) বলেন, দাড়ি ধৌত করা উষ্ৃতে সুন্নাত নয় । ১১৩৫২. হযরত হাসান (র) উঘু করার সময় দাড়ির গোড়ায় পানি পৌছাতেন না । ১১৩৫৩. হযরত আবু শাইবাহ্‌ সাঈদ ইব্‌ন আবদুর রহমান যুবায়দী (র) বলেন, একদা আমি হযরত ইব্রাহীম (র)-কে প্রশ্ন করলাম, উযু করার সময় পানি দ্বারা আমি কি দীড়ি খিলাল করবো? তিনি বললেন, না; করবে না। বরং এর উপর তোমার ভিজা হাত বুলিয়ে দেওয়াই যথেষ্ট । ১১৩৫৪. হযরত ইব্রাহীম (র) বলেন, মুখমন্ডলের দীড়িতে পানি প্রবাহিত হয়ে যাওয়াই যথেষ্ট । ১১৩৫৫. হযরত “আবদুল জাব্বার ইব্‌ন উমার (র) বলেন, হযরত ইব্ন শিহাব ও রবী'আ (র) উযু করেছেন এবং তারা উভয়ই দাড়ির উপর পানি প্রবাহিত করে দিয়েছেন। আমি তাদের কাউকে দীড়ি খিলাল করতে দেখিনি। ১১৩৫৬. হযরত ওয়ালীদ ইবৃন মুসলিম (র) বলেন, আমি হযরত সা“ঈদ ইব্‌ন “আবদুল আযীয (র)-কে উযুকারী ব্যক্তির শরীর দলন সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, উযুতে শরীর দলন ওয়াজিব নয় । আমি হযরত মাকহুল (র)-কে উযূ করতে দেখেছি । তিনি এরূপ করতেন না। ১১৩৫৭. হযরত হাসান (র) বলেন, উযূতে শরীর মর্দন করা ওয়াজিব নয় । ১১৩৫৮. হযরত ইব্রাহীম (র) বলেন, দীড়ির উপর পানি প্রবাহিত হওয়াই যথেষ্ট । ১১৩৫৯. হযরত সুলাইমান ইব্‌ন আবূ যায়নব (র) বলেন, একদা আমি কাসিম ইব্‌ন মুহাম্মদ (র)-কে জিজ্ঞেস করলাম, উু করার সময় আমি দীড়িগুলো কি করবো? জওযাবে তিনি বললেন, যারা দীড়ি ধৌত করেন, আমি তাদের অন্তর্ভুক্ত নই। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।