Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ | তাফসীরে তাবারী শরীফ ১১৩৩৮. হযরত ইব্ন উমার (র.) বলেন, রাসূল (সা) বলেছেন, উধু থাকা অবস্থায় কেউ যদি উয়ু করে তবে তাকে দশটি নেকী প্রদান করা হবে। একদল মুফাস্সির বলেন, আয়াতটি রাসূলুল্লাহ্‌ (সা) এর উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ্‌র পক্ষ হতে তাকে এ কথা জানিয়ে দেয়ার উদ্দেশ্যে যে,সালাত আদায়ের জন্য প্রস্তুত হলেই কারো উপর উযু করা ওয়াজিব । অন্যান্য আমলের জন্য উযু করা জরুরী নয়। এর কারণ ছিল এই যে, প্রাথমিক যুগে কাণের উযু ভঙ্গ হলে সে উযু না করা পর্যন্ত কোন আমলই করতনা। এরপর মহান আল্লাহ্‌ উক্ত আয়াত নাধিল করে নবী (সা)-কে একথা জানিয়ে দেন যে, উযু ভঙ্গ হওয়ার পর কেউ উযু করুক বা না করুক, সালাত ব্যতীত সমুদয় আমলই তারজন্য পালন করা জায়েয । তবে সালাত আদায় করতে হলে পূর্বেই এর জন্য উযু করে নিতে হবে। যারা এমত পোষণ করেন £ ১১৩৩৯. হযরত 'আলকামা (র) বলেন, নবী করীম (সা) ইসতিনজা (প্রশ্রাব) করার পর আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কথা বললে তিনি আমাদের সাথে কোন কথা বলতেন না এবং আমাদের সালামের জবাব দিতেন না বাড়িতে গিয়ে সালাতের উযুর ন্যায় উযু না করা পর্যন্ত। এরপর আমরা বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমরা আপনার সাথে কথা বলি কিন্তু আপনি আমাদের কথার কোন উত্তর দেন না এবং আমরা আপনাকে সালাম দেই, কিন্তু আপনি এরও কোন জবাব দেন না। এর কারণ কি? বর্ণনাকারী বলেন, এরপর আল্লাহ্‌ তা'আলা এ কঠোরতা হতে অবকাশ দিয়ে 1১ নক ৮02 রি 3৬/৯4/71৯৯ আয়াতটি নাথিল করেন। মহান আল্লাহ্‌র বাণী- 1 ৯১২ |51.. ১৪ (তোমরা তোমাদের মুখমন্ডল দাগ এর ব্যাখ্যায় ইমাম আবূ জাফর (র) বলেন, ৫৯৬৯১1১120১ ৮৩৫০৯]] ৪41 ও 131 - আয়াতে মহান আল্লাহ্‌ সালাত আদায়কারী ব্যক্তিকে মুখমন্ডল ধৌত করার যে নির্দেশ দিয়েছেন, তার সীমা নির্ধারণের বিষয়ে মুফাস্সিরগণের একাধিক মত রয়েছে । কোন কোন তাফসীরকার বলেন, মুখমন্ডলের দৈর্ঘসীমা হল মাথার চুলের অগ্রভাগ হতে থুতনির নীচ পর্যন্ত এবং প্রস্থের সীমা হল উভয় কানের মধ্যস্থিত জায়গা । তাদের মতে কান এবং মুখ, নাক ও চোখের অভ্যন্তরীণ অংশ মুখমন্ডলের অন্তর্ভুক্ত নয় । কাজেই উযূতে এগুলো পূর্ণাঙ্গভাবে বা আংশিকভাবে কোন ভাবেই ধৌত করা ওয়াজিব নয় ৷ তবে চুল-দীড়ির দ্বারা আচ্ছাদিত অংশসমূহ যেন চিবুক যা দাড়ি দ্বারা আচ্ছাদিত এবং উভয় কানপট্টি যা দাড়ির প্রলত্বিত অংশের দ্বারা আচ্ছাদিত, এ গুলোর উপর গজিয়ে উঠা চুল-দীড়ির উপর পানি প্রবাহিত করে দেওয়াই যথেষ্ট । চামড়াতে পানি পৌছানো আবশ্যক নয় । কেননা, তাদের মতে মুখমন্ডল হলো যা পরস্পর মুখোমুখি হওয়া অবস্থায় দর্শকের নজরে প্রকাশিত হয়৷ এতডিন্ন অন্য কিছু মুখমন্ডলের অন্তুক্ত নয়। যারা এমত পোষণ করেন ঃ ১১৩৪০. হযরত ইব্রাহীম (র) বলেন, দীড়ির উপর পানি প্রবাহিত করে দেওয়াই যথেষ্ট । ১১৩৪১. অন্য এক সনদে ই্াতিন (র) বলেন, মুখমণ্ডলের দীড়ির উপর পানি প্রবাহিত হওয়াই যথেষ্ট। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।