Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ তাফসীরে তাবারী শরীফ ১১৩২৯. মুহাম্মদ “ইব্‌ন ইয়াহ্ইয়া ইবৃন হিব্বান (র) বলেন, এক সময় আমি “উবাইদুল্লাহ্‌ ইবৃন “আবদুল্লাহ্‌ ইবৃন উমার (র) কে বললাম, হযরত “আবদুল্লাহ্‌ (র) প্রত্যেক সালাতের জন্য কেন উযু করতেন, তা আমাকে খুলে বলুন । ভারপর তিনি হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ১১৩৩০. হযরত বুরাইদা (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক সালাতের পূর্বে উু করতেন । তবে, পবিত্র মক্কা বিজয়ের দিন তিনি উযু করে মোজার উপর মসেহ করেন এবং এক উযূতে কয়েক সালাত আদায় করেন। এ দেখে হযরত “উমার রে) বললেন, (হে আল্লাহ্‌র রাসূল!) আজ আপনি যা করলেন, পূর্বে অমন তো আর কখনো করেন নি! তারপর রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হ্যা, জেনে-শুনে ইচ্ছাকৃত ভাবেই আমি অমন করেছি। ১১৩৩১. হযরত বুরাইদা (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক সালাতের পূর্বে উযু করতেন । তবে পবিত্র মক্কা বিজয়ের দিন তিনি এক উযুতে কয়েক সালাত আদায় করেছেন। ১১৩৩২. সুলায়মান ইব্‌ন বুরায়দা (রে) বলেন, নবী করীম (সা) উযূ করতেন। তারপর তিনি হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ১৩৩৩. অন্য এক সূত্রে হযরত বুরাইদা (র) বলেন, একবার এক উযূতে রাসূলুল্লাহ্‌ সো) কয়েক ওয়াক্তের সালাত আদায় করলেন। এ দেখে হযরত “উমার (র) তাকে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আজ আপনি এমন কাজ করেছেন, যা ইতিপূর্বে কখনো করেন নি। (এর হেতু কি?) জওয়াবে রাসূলুল্লাহ (সা) বললেন, হে 'উমার! ইচ্ছা করেই অমন করেছি। ১১৩৩৪. হযরত বুরাইদা (র) বলেন, রাসুলুল্লাহ (সা) প্রত্যেক সালাতের জন্য নতুনভাবে উযু করতেন । অবশ্য পবিত্র মক্কা বিজয়ের দিন তিনি যুহ্র, আসর, মাগরিব ও “এশা-এর চার ওয়াক্তের সালাত উযু দ্বারা আদায় করেছেন। ১১৩৩৫. হযরত ইব্ন “উর (র) বলেন, একবার রাসুলুল্লাহ (সা) যুহর, আসর, মাগরিব ও 'এশা এ চার ওয়াক্তের সালাত এক উযু দ্বারা আদায় করেছেন। ইমাম আবূ জা“ফর তাবারী (র) বলেন, 19181১১1111 ৮1118 191 আয়াতাংশের সঠিক অভিমত হচ্ছে, যে কেউ সালাত আদায়ের জন্য প্রস্তুত হবে, তার জন্যই এ হুকুম প্রযোজ্য । তবে কোন ব্যক্তি যদি উু ভঙ্গ হওয়ার পর উযু না করে থাকে তাহলে তার জন্য উযু করা ফরয এবং 191. 21 ক্রিয়াটি তার ক্ষেত্রে ফরয হিসাবে গণ্য হবে । যার উযু আছে অর্থাৎ উযু করার পর যার উযু ভঙ্গ হওয়ার কোন কারণ সংঘঠিত হয়নি, তার জন্য এ হুকুম হুল মুস্তাহাব । এ কারণেই নবী করীম (সা) মক্কা বিজয়ের পূর্বে প্রত্যেক সালাতের আগে উযু করতেন। এরপর এক উষু দ্বারা কয়েক সালাত আদায় করেছেন। এরূপ করার পেছনে নবী করীম (সা)-এর উদ্দেশ্য ছিল, উম্মতকে একথা জানিয়ে দেওয়া যে, ফযীলত হাসিল করা এবং আন্নাহ্র নিকট যে আমলটি অধিক প্রিয় তাকে প্রাধান্য দেওয়া এবং তার দিকে দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি প্রত্যেক সালাতের জন্য নতুনভাবে উযু করেছেন। এ কারণে যে, প্রত্যেক সালাতের পূর্বে নতুন উ়ু করা তার উপর ফরয ছিল । ড/৬/৬/.৬/2(0]8101781).007

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।