Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা মায়িদা 8৬ | ২৯৭ সর্বদাই কি উযু করতে হবে ? জওয়াবে তিনি বললেন, হযরত ইব্ন “আব্বাস (র) বলেছেন, কেবল অপবিত্র হলেই উযু করতে হবে। ্‌ ১১৩০১. ইক্রামা (র) বলেন, হযরত সা'দ ইব্‌ন আবু ওয়া্কাস রে) এক উধৃতে কয়েক ওয়াক্তের সালাত আদায় করতেন। ৃ ১১৩০২. হযরত “ইক্রামা (র) হতে বর্ণিত। হযরত সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (র) বলতেন, অপবিত্র না হওয়া পর্যন্ত তুমি তোমার উৎ্ দ্বারা সালাত আদায় করতে থাকবে । ১১৩০৩. মুহাম্মদ (র) বলেন, একবার আমি “আবীদা সাল্মানী (র) কে জিজ্ঞেস করলাম, উবু ওয়াজিব হয় কিসে? জওয়াবে তিনি বললেন, অপবিত্র হওয়ার কারণে উযু ওয়াজিব হয়। ১১৩০৪. ইয়ামীদ ইব্‌ন তরীফ অথবা তরীফ ইব্ন ইয়াধীদ (র) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় তারা হযরত আবু মুসা রে)-এর সাথে দজলা নদীর তীরে অবস্থান করছিলেন । তারপর তারা উযু করে যুহরের সালাত আদায় করলেন। এরপর আসরের আযান হলে লোকেরা দজলা হতে উু করার জন্য প্রস্তুত হলে তিনি বললেন, কেবল অপবিত্র ব্যক্তির উপরই উযু করা ওয়াজিব । ১১৩০৫, ওয়াকি' ইব্‌ন সুহবান (র) হতে বর্ণিত। একবার তিনি হযরত আবু মুসা রে)-কে দেখলেন যে, তিনি তার সঙ্গীগণকে নিয়ে যুহরের সালাত আদায় করার পর দজলার তীরে সাথীগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে বসলেন। তারপর আসরের আযান হলে কয়েক ব্যক্তি উমু করার জন্য দাড়ালে হযরত আবু মুসা (র) বললেন, যে অপবিত্র, সে-ই কেবল উযু করবে। ১১৩০৬. ইয়াধীদ ইব্‌ন তরীফ অথবা তরীফ ইব্‌ন ইয়াধীদ (র) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি হযরত আবু মুসা (রে) এর সাথে দজলার তীরে অবস্থান করছিলাম । তারপর তিনি হাদীসটি পূর্বের বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন। ১১৩০৭. হযরত আবু মুসা (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১৩০৮. আবূ খালিদ (র) বলেন, একবার আমি হযরত আবুল “আলিয়া (র) এর নিকট যুহর বা আসরের সালাতের জন্য উযু করলাম এবং বললাম “ইশা পর্যন্ত আমি আর বাড়ী যাব না। কাজেই আমি কি এ উযু দিয়ে বাকী সালাতগুলো আদায় করতে পারবো?” জওয়াবে তিনি বললেন, “করতে পারবে, কোন অসুবিধা নেই” । আমাদেরকে তো এ কথাই শিক্ষা দেওয়া হয়েছে যে, উযু করার পর অপবিত্র না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষ তার উযুর অবস্থায়ই থাকে । ১১৩০৯, হযরত সাঈদ ইব্নুল মুসায়্যিব (র) বলেন, অপবিত্র হওয়া ব্যতীত উযু করা একটু বাড়াবাড়ি । ১১৩১০. অপর এক সুত্রে হযরত সাঈদ ইবৃনুল মুসায়্িব (র) হতে অনুবূপ বর্ণিত রয়েছে। ১১৩১১. আ'মাশ (র) বলেন, আমি ইব্রাহীম (র) কে একই উধু দিয়ে যুহর, আছর ও মাগরিব আদায় করতে দেখেছি। ১১৩১২. আ'মাশ (র) বলেন, হযরত ইয়াহইয়া রে) এর নিকট থাকাকালে আমি এক উযু দিয়ে কয়েক সালাত আদায় করতাম । তিনি বলেন, ইব্রাহীম (র) ও অনুরূপ করতেন। তাফসীরে তাবারী - ৩৮ ড/৬/৬/.৬/2(0]8101781).007

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।