১৮ তাফসীরে তাবারী শরীফ ১০৩৪৫. সালিহ ইব্ন খাওয়্যাত (র.) থেকে বর্ণিত। 'যাতুর রিকার" যুদ্ধের দিনে রাসূলুল্লাহ (সা.)-এর সাথে যারা ছালাতুল্ খাওফ আদায় করেছিলেন, তাদের একজন থেকে তিনি বর্ণনা করেছেন যে, মুজাহিদগণের একদল রাসূলুল্লাহ্ (সা.)-এর পেছনে সরিবদ্ধ হয়েছিলেন, আর অপর দল শত্রুর মুকাবিলায় দাড়িয়েছিলেন। যারা তার সাথে দীড়িয়েছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করলেন । তারপর তিনি দীড়িয়ে রইলেন, তারা তাদের সালাতের অবশিষ্টাংশ আদায় করে নিলেন। তারপর অপরদল এগিয়ে এলেন এবং তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। নবী করীম (সা.) দ্বিতীয় রাক'আত শেষে বসে রইলেন। তীরা তীদের না পাওয়া সালাত আদায় করে নিলেন, এরপর নবী করীম (সা.) তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। ১০৩৪৬. সাহ্ল ইবৃন আবী হাছামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ্ (সা.) ছালাতুল্ খওফ আদায় করেছিলেন ৷ তিনি নিজের পেছনে দু'টো সারিতে তাদেরকে বিভক্ত করলেন। তার কাছাকাছি সারিতে যারা ছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করলেন । তারপর দীড়িয়ে রইলেন। তারা অপর এক রাক'আত আদায় করে নিলেন এবং পেছনের সারির স্থানে অবস্থান গ্রহণ করলেন । পেছনের সারি এগিয়ে এল, তাদেরকে নিয়ে তিনি এক রাক“আত আদায় করলেন এবং বসে পড়লেন, তারা নিজেরা এক রাক'আত আদায় করে নিলেন । তারপর রাসূলুল্লাহ্ সো.) সালাম ফিরালেন। ১০৩৪৭. সাহ্ল ইব্ন আবী হাছামা (র.) রাসূলুল্লাহ্ (সা.) থেকে বর্ণনা করেন যে, ছালাতুল্-খওফ (ভয়কালীন নামায) সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, একদল দীড়াবে দুশমনের মোকাবিলায়, অপর দল দাড়াবে ইমামের পেছনে । যারা ইমামের পেছনে দীড়াবে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত ও দু" সাজদা আদায় করবে, এরপর ইমাম স্ব-স্থানে বসে থাকবে ৷ তারা অপর এক রাক'আত ও দু সাজদা আদায় করে তাদের অপর সাথীদের স্থানে অবস্থান নিবে । অপর দল এগিয়ে এসে এদের স্থানে দীড়াবে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক“আত ও দু" সাজদা আদায় করবে এবং স্ব-স্থানে বসে থাকবে, তারা নিজেরা অপর এক রাক'আত ও দু'সাজদা আদায় করে নিবে, তারপর ইমাম সালাম ফিরাবেন। যারা বলেন যে, দ্বিতীয় দল নবী করীম (সা.)-এর সাথে এক রাক'আত আদায় করে তার সাথে বসে থাকবে এবং তিনি যথারীতি সালাম ফেরানোর পর তারা উঠে তাদের অবশিষ্ট সালাত আদায় করবে, তাদের পক্ষের হাদীস নিম্নরূপ ১০৩৪৮. সাহ্ল ইব্ন আবী হাছামা (রা.) বর্ণনা করেছেন, ভয়ের সময়ের নামায হলো, সাথে একদল দাড়িয়ে সালাত আদায় করবে । আর অপর দল শক্রর মোকাবিলায় অবস্থান নিবে ৷ যারা সাথে দীড়িয়েছে, তাদেরকে নিয়ে ইমাম রুকু“ ও সাজদা করবে। দ্বিতীয় রাক“আতের জন্যে ইমাম যখন সোজা হয়ে দাড়াবেন, তখন তারা নিজেরা এক রাক'আত ও দু" সাজদা আদায় করে নিবে এবং সালাম ফিরিয়ে সালাত শেষ করে দিবে; ইমাম কিন্তু তখনও দীড়িয়ে থাকবে । এরা গিয়ে শক্রর মোকাবিলায় দীড়াবে। দ্বিতীয় দল এসে ইমামের সাথে নামাযে দীড়াবে। ইমাম তাদেরকে নিয়ে রুকু ও সাজদা আদীয় করবে । তারপর ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।