Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নিসা ৪১০২ ১৭ বলেছেন, যখন তারা সালাত আদায় করবে তখন তারা আপনাদের পেছনে অবস্থান করবে । তাদের কেউ কেউ আবার বলেন, সালাত আদায়ের জন্যে দাড়ানো এ দল যখন ইমামের সাথে রাক'আত শেষ করবে তখন তারা সালাম ফিরাবে এবং সালাত ছেড়ে শত্রুর মুখোমুখি অন্য দলের স্থানে দাড়াবে । এদলের উপর নামায কাজা করা প্রয়োজন হবে না। তারা আল্লাহ্‌ তা'আলার বাণী 10৮১৯ ১৫7০ ০218 2৬৯11 ১-০19-৮8 এর ব্যাখ্যা এভাবে করেন যে, কাফিরগণ তোমাদের জন্যে ফিতনা সৃষ্টি করবে, এ আশংকা করলে সালাত সংক্ষিপ্ত করে এক রাক'আত করায় তোমাদের কোন দোষ নেই । রাসূলুন্নাহ (সা.) থেকে তারা বর্ণনা করেন যে, “সালাত আল খাওফ* আদায় কালে একদল লোককে সাথে নিয়ে নবী (সা.) এক রাক'আত আদায় করেছেন। তারা পরবর্তীতে কোন রাক'আতের কাযা আদায় করেনি, এবং অপর দলকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করেছেন, আর তারাও পরে অন্য কোন রাক'আতের কাযা আদায় করেননি । অন্যান্যরা বলেন, ভয়ের সময় সালাত আদায়কালে যে দলটি রাসূলুল্াহ্‌ (সা.)-এর সাথে সালাতে দাড়াবে, তারপর সে স্থানে দীড়িয়ে সালাতের অবশিষ্টাংশ নিজেরাই আদায় করে সালাম ফিরাবে । তারপর তাদের অপর দলের স্থানে এসে শক্রর মোকাবিলায় অবস্থান নিবে । আর রাসূলুল্লাহ্‌ (সা.) প্রথম রাক'আত শেষে স্ব-স্থানে দীড়িয়ে থাকবেন, যতক্ষণ না প্রথম দল তাদের পূর্ণ সালাত আদায় করে নেয় এবং অন্য দলের স্থানে গিয়ে দাঁড়ায়, এবং শত্রুর মুখোমুখি দাড়ানো দলটি এসে রাসূলুল্লাহ্‌ (সা.)-এর পেছনে দীড়ায়। তারপর তিনি তাদেরকে নিয়ে দ্বিতীয় রাক'আত আদায় করবেন। দ্বিতীয় দল যারা পরে এসে রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে সালাতে যোগ দিয়েছে, তাদের সালাত সম্পর্কে একাধিক মত রয়েছে। তাদের একদল বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) তার দ্বিতীয় রাক'আতের দ্বিতীয় সাজদা থেকে মাথা তুলে তাশাহ্হুদ পড়ার জন্যে বসবেন। দ্বিতীয় দল যারা তার সাথে দ্বিতীয় রাক'আত আদায় করল, শত্রুর মুখোমুখি থাকায় প্রথম রাক'আত পায়নি, এক্ষণে তারা দাড়িয়ে ফাওত হয়ে যাওয়া (ছুটে যাওয়া) এক রাক'আত আদায় করে নিবে। রাসূলুল্লাহ্‌ (সা.) তাশাহ্হুদের বৈঠকে বসেই থাকবেন। তাদের এক রাক'আত শেষে তারা তাশহ্হুদের বৈঠকে রাসূলুল্সাহ্‌ (সা.)-এর সাথে একত্রিত হবে, অশাহ্হুদ পাঠ করবে এবং তাদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ্‌ সালাম ফিরাবেন। তাদের সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে অপর একদল বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে প্রথম রাক“আত যারা পায়নি, তার সাথে দ্বিতীয় রাক'আত আদায় করে তাশাহ্হুদ পাঠের জন্যে বসে যাবে এবং তাশাহ্হুদ পাঠ করবে। তাশাহ্হুদ শেষে তিনি সালাম ফিরিয়ে ফেলবেন । তারপর তারা দাড়িয়ে তাদের না পাওয়া রাক'আতটি আদায় করে নিবে । উপরে আমরা যে সকল মতের কথা উল্লেখ করেছি, প্রত্যেক দলই বর্ণনা করেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা.) এরুপই করেছেন । যারা বলেছেন যে, উভয় দলের সালাত শেষ না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ্‌ (সা.) অপেক্ষা করেছিলেন, উভয় দলের সালাত শেষ হওয়ার পরই তিনি সালাত শেষ করেছেন, তাদের দলীল ঃ তাফসীরে তাবারী - ৩ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।