সূরা মায়িদা 8৪ ২৭৯ উহা শিকারকে মেরে ফেললেও তুমি তা ভক্ষণ করবে। কিন্তু কুকুর যদি শিকারের গোশ্ত খেয়ে ফেলে তবে তুমি আর তা খেতে পারবে না। কেননা আমার আশংকা হয় সম্ভবতঃ সে তার নিজের জন্য উহাকে শিকার করেছে । যদি কেউ এ মর্মে প্রশ্ন করেন যে, বিষয়টি যদি এমনই হয় তাহলে নিম্নোক্ত হাদীসের জবাব কি? ১১২১১. হযরত সালমান ফারসী রে) হতে বর্ণিত। নবী করীম (সা) বলেন, শিকারের উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি নিজের কুকুর প্রেরণ করে; তারপর সে যদি উহাকে ভক্ষিত অবস্থায় পায় তবুও সে বাকী অংশ খাবে । বর্ণিত আছে যে, এ হাদীসের মধ্যে আপত্তি আছে। কেননা সাঈদ ইবৃনুল মুসায়্িব এ হাদীস হযরত সালমান ফারসী রে) থেকে শুনেছেন বলে কারোই জানা নেই। সর্বোপরি হাদীস বর্ণনাকারী «৪ রাবীগণ এ হাদীসটিকে “মওকৃফ' হিসাবে বর্ণনা করেছেন । তারা এ হাদীসটিকে রাসূল (সা) এর দিকে সম্বোধন করে মারফু" হিসাবে বর্ণনা করেন নি। হাফিয «১ রাবীগণ যখন কোন একটি বিষয়ে পরস্পর এক্যবদ্ধ হয়ে কোন হাদীস বর্ণনা করেন এমতাবস্থায় একজন রাবী যদি তাদের বিরুদ্ধাচরণ করে তবে সে হবে এ ব্যাপারে ১১৯ ১১ অর্থাৎ একক । তার মুখস্থ বর্ণনা তাদের মুখস্থ বর্ণনার অনুরূপ নয় । কাজেই বলা যায় যে, ব্যক্তির বর্ণনার চেয়ে একদল মানুষের বর্ণনা যাচাইয়ের মানদন্ডে অধিক বিশুদ্ধ ও সঠিক । ইমাম আবূ জা“ফর তাবারী €র) বলেন, উপরোক্ত বক্তব্যের আলোকে সুস্পষ্টভাবে আমরা একথা বলতে পারি যে, কুকুর যদি শিকারের গোশত খেয়ে ফেলে তবে তা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলে বিবেচিত নয়। অনুরূপভাবে প্রতিটি শিকারী জানোয়ারের হুকুম একই রকম হবে । অর্থাৎ শিকারী জানোয়ার যদি শিকারের গোশৃত খেয়ে ফেলে তবে তা প্রশিক্ষণপ্রাপ্ত নয় বলে গণ্য হবে । এরূপ শিকারী জন্তুর শিকার খাওয়া বৈধ নয়। অবশ্য পরে যদি যবাহ করার সুযোগ পাওয়া যায় তবে খাওয়া জায়েয হবে। মহান আল্লাহ্র বাণী- 5155১854 151 ১ -এর ব্যাখ্যায় ইমাম আবূ জাফর তাবারী €র) বলেন, হে লোক সকল! শিকারী জন্তু যা তোমাদের জন্য ধরে আনে, তোমরা তা খাও। আয়াতাংশের ব্যাখ্যায় তাফসীরকারগণের একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেন, এ আয়াত মহান আল্লাহ্ পাক যেরূপ ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, এখানে অনুরূপ ব্যাপক অর্থই উদ্দেশ্য । অর্থাৎ আমাদের কুকুর এবং আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী আমাদের জন্য যা রেখে দেয়, তা খাওয়া আমাদের জন্য হালাল । কুকুর এবং শিকারী চাই এর থেকে কিছু খেয়ে ফেলে বা নাখায়। বস্তুতঃ এ হল এঁ সমস্ত তাফসীরকারগণের ব্যাখ্যা, যারা বলেন, যেসব শিকারী প্রাণীর শিকার খাওয়া বৈধ; এদের প্রশিক্ষণ হবে নিম্নরূপ ৪ যখন শিকারী প্রাণীকে শিকারের উদ্দেশ্যে প্রেরণ করা হবে, তখন তা শিকারের উদ্দেশ্যে ছুটে যাওয়া, শিকার ধরা এবং মালিকের থেকে পলায়ন না করা । শিকার করার পর শিকারের গোশ্ত খেতে পারবে না, এমনটি নয় । এ মতটি পূর্বেই আমি উল্লেখ করেছি এবং এ সম্পর্কিত রিওয়ায়াতও সনদসহ পূর্বে বর্ণনা করেছি। অন্যান্য তাফসীরকারগণ এ আয়াত সম্পর্কে বলেন, এখানে আয়াতের ব্যাপক অর্থ উদ্দেশ্য নয়, বরং বিশেষ অর্থ এখানে উদ্দেশ্য । তাদের মতে আয়াতাংশের মর্ম-হল, ড/৬/৬/.৬/8%(0]91017811.007
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।