Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা মায়িদা 8৪ , ২৭৭ ১১১৯০. অন্য সুত্রে হযরত সালমান (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। ১১১৯১. হযরত সালমান (র.) বলেন, তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের উদ্দেশ্যে ছাড় এবং মহান আল্লাহ্‌র নাম নিয়ে ছাড় এরপর এ কুকুর যদি শিকারের দুই তৃতীয়াংশ গোশত খেয়ে ফেলে এবং এক তৃতীয়াংশ গোশত বাকী থাকে, তারপরও তুমি তা খাবে। ১১১৯২. হযরত সালমান (র) হতে অন্য সনদে অনুরূপ বর্ণিত আছে। ১১১৯৩. হযরত সালমান (র) বলেন, কুকুর যদি শিকারের গোশ্ত খেয়ে ফেলে এবং দুই তৃতীয়াংশ খেয়ে ফেলে তারপরও তুমি তা খাবে। ১১১৯৪. হযরত সালমান (র) বলেন, তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা বাজপাখী শিকারের উদ্দেশ্যে ছাড় এবং মহান আল্লাহ্‌র নাম নিয়ে ছাড় তারপর সে যদি শিকারের অর্ধেক বা দুই তৃতীয়াংশ খেয়ে ফেলে, তারপরও এ শিকারের বাকী অংশ তুমি খাবে । ১১১৯৫, হযরত হুমায়দ ইব্‌ন মালিক ইব্‌ন খাসয়াম দু'আলী (র) হযরত সাদ ইব্‌ন আবী ওয়াক্কাস (র)-কে এ শিকার সম্বন্ধে প্রশ্ন করলেন, যার কিছু অংশ শিকারী কুকুর খেয়ে ফেলেছে। জওয়াবে তিনি বললেন, খাও, যদিও তার এক টুকরা ব্যতীত অন্য কোন অংশ অবশিষ্ট না থাকে। ১১১৯৬. হযরত সা'দ রে) হতে বর্ণিত। তিনি বলেন, শিকারী পশু শিকারের দুই তৃতীয়াংশ খেয়ে ফেললেও তুমি তা খাবে । ১১১৯৭. হযরত শু'বা (র) বলেন, শিকারী যদি শিকারের দুই তৃতীয়াংশও খেয়ে ফেলে তারপরও তুমি তা খাবে । অন্য সনদে তিনি বলেন, এমনকি অর্ধাংশ খেয়ে ফেললেও তুমি তা খাবে। ১১১৯৮. হযরত আবু হুরায়রা (র) হতে বর্ণিত। তিনি বলেন, শিকারের উদ্দেশ্যে তুমি তোমার কুকুর প্রেরণের পর কুকুর যদি শিকারের গোশত হতে কিছু অংশ খেয়ে ফেলে এবং দুই তৃতীয়াংশ খেয়ে ফেলে আর এক তৃতীয়াংশ বাকী থাকে, তারপরও তুমি তা খাবে । ১১১৯৯. অন্য সূত্রে হযরত আবু হুরায়রা (র) হতে অনুরূপ বর্ণিত আছে। ১১২০০. হযরত আবু হুরায়রা (র) হতে অন্য সূত্রে অনুরূপ বর্ণিত আছে। ১১২০১ হযরত সালমান (র) বলেন, শিকারের উদ্দেশ্যে তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর প্রেরণের পর সে যদি শিকার ধরে মেরে ফেলে, উরি ভারে? বরিও নিকিয়া লিকার ইহ খেয়ে ফেলে । ১১২০২. হযরত আবদুল্লাহ্‌ ইব্ন “উমর (র.) বলেন, তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের উদ্দেশ্যে প্রেরণ কর এবং মহান আল্লাহ্র নাম নিয়ে প্রেরণ কর, তবে এ কুকুর তোমার জন্য যা রেখে দিবে, তা তুমি খাবে । চাই কুকুর এর কিছু অংশ ভক্ষণ করুক বা না করুক। ১১২০৩. হযরত ইব্‌ন উমর (র) হতে অন্য সূত্রে অনুরূপ বর্ণিত আছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।