১৬ তাফসীরে তাবারী শরীফ নামায আদায় করেনি, তারা যেন নামায পড়ে এবং আত্মরক্ষার ব্যবস্থা স্বরূপ অস্ত্র সঙ্গে রাখে । আর কাফিররা চায় যে, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি থেকে গাফিল হও! সে সুযোগে তারা তোমাদের প্রতি একসঙ্গে আক্রমণ করতে পারে | এবং যদি তোমরা বৃষ্টির দরুন অসুবিধায় পড় তবে অস্ত্র পরিত্যাগ করলে কোন গুনাহ হবে না। এবং তোমরা নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা সঙ্গে রাখ । নিশ্চয়ই আল্লাহ্ পাক কাফিরদের জন্য অত্যন্ত অবমাননাকর শাস্তির ব্যবস্থা রেখেছেন । ব্যাখ্যা ঃ ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, উপরোক্ত আয়াতে আল্লাহ্ পাক ইরশাদ করেন, হে রাসূল, (সা.) আপনি যখন যমীনে আপনার সাহাবীগণের সাথে থাকেন আর তারা শক্রর আক্রমণের আশংকা করে, তখন আপনি রুকু-সাজদা ও অন্যান্য রুকনসহ সালাত আদায় করেন, শক্রর মুখোমুখি হওয়ার সময় “রুকু সাজদা ও অন্যান্য রুকন ছাড়া সালাত সংক্ষেপ করার যে অনুমতি দেয়া হয়েছে, তা পরিত্যাগ করেন, তখন আপনার সাহাবীগণের একদল যেন আপনার সাথে সালাতে দীড়ায়, সালাতে অংশ গ্রহণ করে, আর বাকী সাহাবীগণ শত্রুর মোকাবিলায় থাকবেন। আলোচ্য আয়াতে নবী (সা.)-এর সাথে যারা সালাতে দীড়াবেন, তাদের কথা উল্লেখ আছে; কিন্তু অবশিষ্টদের করণীয় বিষয়ের উল্লেখ নেই । এটা এজন্যে যে, যাদের কথা উল্লেখ রয়েছে, তা দ্বারাই অবশিষ্টদের করণীয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। আলোচ্য আয়াত দ্বারা কোন্ পক্ষকে সশস্ত্র থাকতে বলা হয়েছে, তা নিয়ে ব্যাখ্যাকারীগণ একাধিক মত পোষণ করেন। তাদের কেউ কেউ বলেন- যাঁরা রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে সালাত আদায়ে রত ছিলেন তাদেরকেই সশস্ত্র থাকতে বলা হয়েছে। এ দৃষ্টিকোণ থেকে আয়াতের অর্থ দাড়ায়- আপনার সাথে সালাত আদায়কারী যে দল, তারা সশস্ত্র থাকবে । সশত্ত্র বলতে গলায় তরবারি ঝুলিয়ে রাখা, ছুরি-খঞ্জর বর্মের সাথে ঝুলিয়ে রাখা এবং এ জাতীয় অন্্শস্ত্র বুঝানো হয়েছে। অন্যান্যরা বলেন, অস্ত্রে সঙ্জিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে সে দলকে, যারা শক্রর মুখোমুখি থাকবে, নামাযরতদের জন্যে এ নির্দেশ নয়। হযরত ইব্ন “আব্বাস (রা.) ও অনুরূপ মত পোষণ করেছেন। ১০৩৪৪. ইব্ন “আব্বাস (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, টানি 1১১ -যে দলটি আপনার সাথে সালাতে দীড়িয়েছে, তারা আপনার সাথে প্রথম রাক'আত সম্পন্ন করে শত্রুর মোকাবিলা করার জন্য সিতোিরিরিরডিত যারা আপনার সাথে প্রথম রাক“আত সালাতে দীড়ায়নি। £ 8 88৮৮8. পেছনে অবস্থান করে) মিছির ভাতিজার গাওঞততিরাড ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।