Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা মায়িদা ৪ ৪ ২৭৫ যারা এমত পোষণ করেন ঃ ১১১৭৪. হযরত “আতা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, বাজপাখীর শিকারকৃত জন্তুতে কোন ক্ষতি নেই, যদিও সে তা থেকে কিছু অংশ খেয়ে ফেলে। ১১১৭৫. হযরত ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি শিকারী পাখী সম্পর্কে বলেন, শিকারী পাখীকে শিকারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার পর সে যদি শিকারকৃত প্রাণী মেরে ফেলে, তবুও তুমি তা ভক্ষণ করবে । কেননা, শিকারী কুকুর শিকার করে তা মালিকের নিকট নিয়ে আসে না । অন্যদিকে শিকারী পাখী শিকার করে তা মালিকের নিকট নিয়ে আসে এবং শিকারকে আঘাত করে না। তাই শিকারী পাখী যদি শিকারের কোন অংশ খায় এবং নখ দ্বারা আহত করে তবুও তা খাবে। ১১১৭৬. হযরত শা“বী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, বাজপাখী এবং শকুনি কুকুরের মত নয় । কেননা, তুমি যদি বাজপাখী ও শকুনি শিকারের উদ্দেশ্যে ছাড় এবং তারা শিকার ধরে কিছু অংশ খেয়ে ফেলে তারপর তুমি তাদেরকে ডাক দিলে তারা যদি তোমার ডাকে সাড়া দেয়, তাহলেও তুমি তা খাবে । ১১১৭৭. হযরত ইবরাহীম (র) বলেন, বাজপাখীর শিকার তুমি খাবে, যদিও সে তা থেকে কিছু অংশ খেয়ে ফেলে। ১১১৭৮. হযরত ইব্রাহীম ও হযরত শা'বী (র) বলেন, বাজ পাখীর শিকার তুমি খাবে। যদি সে তা থেকে কিছু অংশ খেয়েও ফেলে থাকে। ১১১৭৯. হযরত ইব্রাহীম (র) হতে বর্ণিত। তিনি বলেন, বাজ পাখি এবং শকুনি যদি শিকারের গোশত খেয়ে ফেলে, তবুও এর গোশ্ত খাবে । কেননা, এ বিষয়ে সে প্রশিক্ষণপ্রাপ্ত নয় । ১১১৮০. হযরত ইব্রাহীম (র) হতে বর্ণিত। তিনি বলেন, বাজ পাখীর ভক্ষিত শিকার খাওয়াতে কোন ক্ষতি নেই। ১১১৮১. ইরাকি নি) তেরি উিনবাজপারীগারেন শিকারের উদ্দেশ্যে প্রেরিত প্রাণী শিকারের কিছু গোশৃত খেয়ে ফেললেও তুমি তা ভক্ষণ করবে। অন্যান্য তাফসীরকারগণের মধ্যে কেউ কেউ বলেন, শিকারের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে পাখী, চতুস্পদ জন্তু এবং হিংস্রপ্রাণী সকলের প্রশিক্ষণ একই ধরনের | এদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোন ব্যবধান নেই। এক জাতীয় প্রাণীর প্রশিক্ষণ যেভাবে হবে অপর জাতীয় প্রাণীর প্রশিক্ষণও এভাবেই হবে। তাদের মতে শিকারী কর্তৃক ভক্ষিত শিকারের গোশ্ত খাওয়া জায়েয নেই । শিকারী চাই জানোয়ার হোক বা পাখী । কেননা, শিকারীর গোশত খাওয়া বৈধ হওয়ার শর্ত হলো, মালিকের জন্য শিকারকে রেখে দেওয়া; তা থেকে কোন কিছু না খাওয়া । যারা এমত পোষণ করেন ঃ ১১১৮২. হযরত “আমির (র.) হতে বর্ণিত। হযরত “আলী (রা.) বলেন, বাজপাখি যদি শিকারের গোশ্ত থেকে কিছু খেয়ে ফেলে, তবে তুমি তা খেতে পারবে না। ই রি রি ৃ হতে বর্ণিত | ৷ তিনি বলেন, বাজপাখি যদি শিকারের গোশত থেকে কিছু ড/৬/৬/.৬/2 (0]8101781).0017

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।