Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ | তাফসীরে তাবারী শরীফ ১১১৬৭. হযরত ইব্‌ন “আব্বাস (রা) হতে অন্য সূত্রে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১১৬৮, হযরত ইব্‌ন “'আওন (র) বলেন, আমি হযরত “আমির শা'বী (র) কে জিজ্ঞাসা করলাম, কোন ব্যক্তি যদি শিকারের উদ্দেশ্যে তার কুকুর প্রেরণ করে, তারপর এ কুকুর যদি শিকারের গোশত হতে কিছু গোশত খেয়ে ফেলে, এমতাবস্থায় আমরা কি এর গোশত খেতে পারব? উত্তরে “আমির শাবী (র) বলেন না, তোমরা খেতে পারবেনা । কেননা, এ তোমার দেওয়া প্রশিক্ষণে প্রশিক্ষণপ্রাপ্ত হয়নি। ১১১৬৯. হযরত ইব্‌ন উমর (রা) বলেন, শিকারী কুকুর যদি শিকারের গোশৃত হতে কিছু গোশ্ত খেয়ে ফেলে তবে ওটাকে মৃদু প্রহার কর। কেননা, এ কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত নয় । ১১১৭০. হযরত তাউস (র) হতে বর্ণিত। তিনি বলেন, কুকুর খাওয়ার শিকারটি হল মৃত। কাজেই, তুমি তা খেয়োনা । ১১১৭১, হযরত সাঈদ ইবন জুবায়র (র) হযরত শা'বী (র) এবং হযরত ইবরাহীম (র) প্রমুখ হযরত বলেন, শিকারী কুকুর যদি শিকারের গোশত হতে কিছু ভক্ষণ করে ফেলে, তবে তুমি আর তা খেয়োনা । কেননা, শিকারী পশু তার নিজের জন্য শিকার করেছে। ১১১৭২. হযরত “আতা (র) বলেন, শিকারের উদ্দেশ্যে প্রেরিত কুকুরকে যদি দেখতে পাও যে, তা শিকারের গোশ্ত হতে কিছু গোশত খেয়ে ফেলেছে, তবে অবশিষ্ট অংশ মৃত বলে গণ্য হবে। তা বর্জন কর। কেননা, শিকারী কুকুর তোমার জন্য শিকার করেনি। বরং এ হিংসপ্রাণীরই অন্তক্ত। বস্তুতঃ সে নিজের জন্যই শিকার করেছে। যদিও সে প্রশিক্ষণপ্রাপ্ত । ১১১৭৩. হযরত সুদ্দী রে) থেকেও অনুরূপ বর্ণিত রয়েছে । অন্যান্য তাফসীরকারগণও অনুরূপ ব্যাখ্যা করেছেন । তবে তারা প্রশিক্ষণের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন । তা হলো, প্রশিক্ষণ দেওয়ার পর তারা তাগ্রহণ করে নিয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী জানোয়ারে পরিণত হয়েছে । তিনবার এরূপ করা হবে । এ মতটি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ (র) থেকে বর্ণিত রয়েছে। এমত পোষণকারী অপরাপর মুফাস্সিরগণ বলেন, কুকুরের প্রশিক্ষণের জন্য নির্ধারিত কোন সীমা নেই। তবে যতটুকু প্রশিক্ষণের দ্বারা কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত হয়, এর থেকে বেশী প্রশিক্ষণ দিতে হবে । তাহলেই কুকুরকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে গণ্য করা হবে এবং এর শিকার খাওয়া বৈধ হবে । কয়েকজন পরবর্তী মুফাফসির এ মতই পোষণ করেন। কোন কোন মুফাসসির বাজপাখী, অন্যান্য শিকারী পাখী, কুকুর এবং শিকারী হিংঘ্বপ্রাণীর প্রশিক্ষণের মধ্যে ব্যবধান করে থাকেন । তাদের মতে বাজপাখী শিকারের গোশত হতে কিছু অংশ খেয়ে ফেলার পর এর অবশিষ্ট অংশ ভক্ষণ করা জায়েয আছে। কেননা, বাজপাখীর প্রশিক্ষণ হলো, শিকারের উদেশ্যে ছেড়ে দেওয়ার পর উড়ে যাওয়া, ডাকা হলে ডাকে সাড়া দেওয়া এবং মালিক যখন ধরার ইচ্ছা করে তখন তার থেকে পলায়ন না করা। অবশ্য বাজপাখীর প্রশিক্ষণের মধ্যে এ কথার শর্ত নেই যে, তা তার শিকারকৃত প্রাণীর গোশ্ত হতে কিছুই খেতে পারবেনা । ড/৬/৬/.৬/2 (0]8101181).0017

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।