সূরা মায়িদা 8 ৩ ২৬৭ ১১১২৬. হযরত হাসান (র) বলেন, .জনৈক ব্যক্তি রাসূল (সা) কে জিজ্ঞাসা করলেন, কোন্ অবস্থায় হারাম বস্তু খাওয়া আমাদের জন্য হালাল? তিনি উত্তরে বললেন, যখন তুমি তোমার পরিবার বর্ণের জন্য দুধ বা অন্য কোন খাদ্যদ্রব্য সংগ্রহ করতে না পারবে তখন উহা খাওয়া হালাল হবে । ১১১২৭. হযরত হাসান (র) বলেন, একবার জনৈক ব্যক্তি নবী করীম (সা) কে জিজ্ঞাসা করলেন। 75 অতঃপর তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এখানে 5 ১:5৬ এর স্থলে ১৮:/১০৬১৯33 উল্লেখ রয়েছে। ১১১২৮. হযরত উরওয়া ইব্নুয যুবায়র (রা) বলেন, এক বেদুঈন একবার নবী করীম (সা) এর নিকট এসে হালাল-হারাম বস্তু সম্পর্কে ফাতওয়া জিজ্ঞাসা করলেন। জবাবে নবী (সা) তাকে বললেন, পবিত্র বস্তুসমূহ তোমার জন্য হালাল এবং অপবিত্র বস্তু তোমার জন্য হারাম । তবে অনন্যোপায় হয়ে তুমি কোন হারাম বস্তু খেতে বাধ্য হলে তা খেতে পারবে । এ অবস্থা কেটে গেলে হারাম খাওয়া হতে নিবৃত্ত থাকবে । এরপর সে লোকটি পুনরায় বললেন যে, সেই দুর্ঘত অবস্থাটি কি, যে অবস্থায় আমার জন্য হারাম বস্তু ভক্ষণ করা হালাল এবং যে অবস্থা আমাকে এর থেকে নিবৃত্ত রাখবে? তখন রাসূলুল্লাহ (সা) বললেন, যখন তুমি কোন হালাল বস্তু সংগ্রহে অক্ষম হবে অথবা হারাম বস্তু খেতে বাধ্য হবে, তখন তুমি প্রয়োজন মত তোমার পরিবার পরিজনকে উহা হতে খাওয়াবে । আর যখন উহা পরিহার করা সম্ভব হবে, তখন তা পরিহার করবে । তুমি যদি তোমার পরিবার পরিজনকে রাতের বেলায় যৎসামান্য পরিমাণ খাদ্য দিতে পার তবে হারাম খাদ্য গ্রহণ করা হতে বিরত থাকবে। ১১১২৯. হযরত ইব্্ন 'আওন (র) বলেন, আমি হযরত হাসান (র)-এর নিকট হযরত সামুরা (রা) এর একটি কিতাব পেয়েছি। এর পর তার সামনে আমি তা পাঠ করেছি। এর মধ্যে ছিল___ যার কাছে সকাল সন্ধ্যার খাবার আছে, সে অনন্যোপায় বলে গণ্য হবে না। ১১১৩০. হযরত ইব্ন “আওন (র) বলেন, আমি হযরত সামুরা ইব্ন জুনদাব (রা) এর কিতাব পাঠ করেছি। এতে লিখা আছে-_ কারো কাছে যদি সকাল বা সন্ধ্যার প্রয়োজনীয় খাদ্য থাকে তবে সে অনন্যোপায় বলে গণ্য হবেনা । ১১১৩১. হযরত হাসান (র) বলেন, অনন্যোপায় হয়ে কোন ব্যক্তি মরা খাওয়ার জন্য বাধ্য হলে সে জীবন রক্ষা হয় পরিমাণ মরা বা হারাম বস্তু ভক্ষণ করতে পারবে। ১১১৩২. হযরত হাস্সান ইবৃন আতিয়্যা (র) বলেন, একবার এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমরা এমন দেশে বসবাস করি, যেখানে কখনো কখনো ক্ষুধা তাড়িত হই। মরা খাওয়া কি আমাদের জন্য বৈধ? হয়ে থাকলে তা কখন? জবাবে রাসূল (সা) বললেন, সকালের খাদ্য অথবা সন্ধ্যার খাদ্য কিংবা কোন তরিতরকারিও যদি তোমরা সংগ্রহ না করতে পার তখন তোমাদের জন্য তা ভক্ষণ করা বেধ। ১১১৩৩. হাসসান,ইব্ন আতিয়্যা (র) থেকে অনুরূপ একটি হাদীস বার্ণিত হয়েছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।