সুরা মায়িদা £ ৩ ূ ২৪৯ ১১০৩৯. হযরত “আলী ইব্ন আবূ তালিব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, মৃতপ্রায় জন্তু যদি পা নাড়ে, চোখে পলক দেয় অথবা লেজ নাড়ে, তারপর যবহ করে তা খাওয়া জায়িয। ১১০৪০. হযরত তাউস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, জা জা পর নিজের লেজ নাড়ে তবে এ পশু খাওয়া হালাল। ১১০৪১. হযরত হাসান রে.) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রহারে আহত পশু যদি চোখে পলক দেয় অথবা পা বা লেজ নাড়ে তবে যবাহ করে তা খাও। ১১০৪২. অপর এক সনদে হযরত কাতাদা (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। ১১০৪৩. হযরত উবায়দ ইবন উমায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, পশু যদি চোখে পলক দেয়, লেজ নাড়ে বা নড়াচড়া করে তবে তা তোমাদের জন্য হালাল । ১১০৪৪. হযরত দাহ্হাক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলী যুগে উপরোক্ত জন্তুসমূহ ভক্ষণ কবা হত। কিন্তু ইসলামী যুগে যবাহকৃত পশু ব্যতীত উপরোক্ত সব ধরনের পশু খাওয়া আল্লাহ্ তা'আলা হারাম করে দেন। এরূপ জন্তু পাওয়ার পর যদি এর পা, লেজ বা কোন এক পার্্ নড়াচড়া করে এবং যবাই করা হয় তবে এরূপ পশু ভক্ষণ করা হালাল। ১১০৪৫. হ্যরত ইব্ন যায়দ (র) থেকে বর্ণিত। তিনি আন্মাহর বাণী রা ২৮৮৮6 0০41 555511 0৫1 05০ 2৮৮10 80০০৮01522১ ০05 এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, যবাহ না করা পর্যন্ত উপরোক্ত জন্তুগুলো সবই হারাম । এ হিসাবে আয়াতের ব্যাখ্যা হল, রা রি 7 প্রহারের কারণে এবং শৃংগাঘাতের কারণে মারা যায় তবে এ ধরনের জন্তু তোমাদের জন্য হারাম । অবশ্য এগুলো যদি যবাহ করার সুযোগ পাও এবং যবাহ কর তবে তা ভক্ষণ করা তোমাদের জন্য হালাল । অন্যান্য ব্যাখ্যাকারগণের মতে এখানে ₹। ১৯3: -এর সম্পর্ক ২১)" -এর সাথে ০৮০০2 -এর সাথে নয়, যে গুলোর আলোচনা আল্লাহ্ তা“আলা ২০ :-114-+1- 4৮০১৯ আয়াতের মধ্যে করেছেন। কেননা মৃতজস্তু ও শুকর যবাহ করার কোন অবকাশ নেই এবং এতে এগুলো হালালও হবেনা । সুতরাং আয়াতের মর্ম হল; মরা, রক্ত এবং এগুলোর সাথে আয়াতে উল্লেখিত আরো বস্তুসমূহ তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে যবাহ করার দ্বারা যেসব জন্তু হালাল হয় তা যদি তোমরা যবাহ করে নাও তবে তোমাদের জন্য তা ভক্ষণ করা হালাল । মদীনাবাসী একদল লোক এ মতামত ব্যক্ত করেছেন। যারা এমত পোষণ করেন £ ১১০৪৬. হযরত ইব্ন ওয়াহ্হাব (র) বলেন, হযরত ইমাম মালিক (র)-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হিংস্র প্রাণী যদি বকরীর পেট ফেড়ে ফেলে এবং এতে যদি এর নাড়িভুড়ি বেরিয়ে যায় তাহলে একি খাওয়া জায়েয হবে? তিনি জওয়াবে বললেন, আমার মতে তা হালাল হবেনা এবং খাওয়াও জায়েয হবেনা । তাফসীরে তাবারী - ৩২ ড/৬/৬/.৬/8%(0]81017811.0017
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।