Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নিসা 8 ১০১ ১৩ তারপর তার ঠিক পেছনের সারিকে সাথে নিয়ে তিনি এক রাক'আত সালাত আদায় করলেন। এরপর তারা অপর সারিতে গিয়ে দাড়ালেন এবং অপর সারির লোকজন এসে এদের সারিতে দীড়ালেন এবং তিনি এদেরকে নিয়ে এক রাক“আত সালাত আদায় করলেন। ১০৩৩২. কাসিম ইব্‌ন হাসসান (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যায়দ ইব্ন সাবিত (র.)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম; এরপর তিনি আমাকে পূর্বোক্ত বর্ণনা শুনিয়েছেন। ১০৩৩৩. হযরত হুযায়ফা (রা.) থেকে অপর সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। ১০৩৩৪. হযরত ইব্‌ন “আব্বাস (র.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা.) “যিকারাদ' নামক স্থানে সালাত আদায় করেন। লোকজন তার পেছনে দু'কাতারে দীড়ালেন। এক কাতার তার পেছনে আর অপর কাতার শত্রুর মুকাবিলায় । তার পিছনে যাঁরা ছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করেন । এরপর নামায আদায়কারীগণ যারা নামা আদায় করেননি, তাদের কাতারে চলে গেলেন। আর তারা নামাযের জন্য এগিয়ে এলেন । এঁদেরকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা.) এক রাক'আত আদায় করলেন । কারো কাযা হয়নি । ১০৩৩৫. ইব্‌ন “আব্বাস (র.) থেকে অপর সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। ১০৩৩৬. ইব্‌ন “আব্বাস (র.) থেকে আরো একটি সুত্রে বর্ণিত । তিনি বলেন, “নবী (সা.)-এর ভাষায় আল্লাহ্‌ তা'আলা মুকীম অবস্থায় চার রাক'আত, সফরকালে দু"রাক“আত এবং ভয়ের সময়ে এক রাক'আত সালাত ফরয করেছেন। ১০৩৩৭. ইব্‌ন "আব্বাস (র.) থেকে অপর একটি সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। ১০৩৩৮. অপর সূত্রে ইবন “আব্বাস রে.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। ১০৩৩৯. ইব্‌ন “আব্বাস (র.) থেকে আরো একটি সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। ১০৩৪০. জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (র.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা.) তাদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করলেন । মুক্তাদীগণের একদল দাড়ালেন শত্রুর মোকাবিলায়, অপর দল দীড়ালেন তার পেছনে । ধারা পেছনে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করলেন । এরপর তীরা গিয়ে শত্রুর মোকাবিলা করলেন এবং অপর দল এসে তাদের স্থানে কাতার বন্দী হলেন। এরপর এদেরকে নিয়ে রাসূলুল্লাহ্‌ সো.) এক রাক'আত নামায আদায় করলেন। এরপর তিনি সালাম ফিরালেন। এভাবে রাসূলুল্লাহ্‌ সো.)-এর হল দু'রাক'আত আর অন্যদের এক রাক'আত । ১০৩৪১. আবু মুসা (র.) থেকে বর্ণিত। জাবির ইব্‌ন “আবদুল্লাহ্‌ রে.) তাদের নিকট বর্ণনা করেছেন যে, যুদ্ধকালীন সময়ে রাসূলুল্লাহ্‌ সো.) তাদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন। এ সালাত ছিল প্রত্যেক দলের জন্যে এক রাক'আত ও দু'সাজদা করে । | ১০৩৪২. আবু হুবায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ্‌ সো.) “দাজনান' ও “উসফান'-এর মাঝামাঝি স্থানে অবস্থান গ্রহণ করেন । মুশরিকরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে, “মুসলমানদের নিকট ধন-সম্পদ ও সন্তান-সন্ততি থেকে আসরের নামায অধিকতর প্রিয় । তোমরা প্রস্তুতি গ্রহণ কর. তীরা সালাতে দীড়ালে ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।