Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১২ ্‌ তাফসীরে তাবারী শরীফ ₹ক্ষেপে সালাত শুধু তখনই আইন সংগত হবে, যখন সালাত আদায় কালে কাফিরদের হামলার ভয় থাকে । সংক্ষেপ সালাত হল এক রাক'আত । ইমাম সালাতের জন্যে দাড়াবেন। সৈন্যগণ দু'দলে বিভক্ত হবে। এক দল থাকবে ইমামের পেছনে, আর অপর দল শত্রুর মুখোমুখি । যারা ইমামের সাথে থাকবে, তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করবেন । এক রাক'আত শেষ করে তারা পিছু হেটে অপর সৈনিকদের স্থানে গিয়ে দাড়াবে । এরপর অপর দল এগিয়ে আসবে এবং ইমাম তাদেরকে নিয়ে দ্বিতীয় রাক'আত আদায় করবেন। এরপর ইমাম বসে সালাম ফিরাবেন। এরা দাড়িয়ে নিজেরা এক রাক'আত আদায় করে নিবে তারপর নিজেদের স্থানে ফিরে যাবে, এবং প্রথম দল এসে তাদের পূর্বের এক রাক“আতের সাথে এখন নিজের এক রাক'আত আদায় করে নিবে । কেউ কেউ বলেন, না, বরং ইমামের সাথে আদায় করা এক রাক'আতই যথেষ্ট হবে । নিজেরা অপর রাক'আত আদায়ের দরকার নেই। এ প্রেক্ষিতে ইমামের হবে দু'রাক“আত আর মুক্তাদীদের হবে এক রাক'আত । আল্লাহ্‌ তা'আলার বাণী- চা জি ৫ 5 67 কিনি চরে টি 131 ০ । ১২:৮০ টি ১ 5১১০৯ ৪৮৮৯৩ ১০৮৮০ ১৫] ৯৩২৮৯ 3 আয়াতে তাই বিবৃত হয়েছে। ১০৩২৭. সাম্মাক হানফী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, সফরের সালাত সম্পর্কে আমি আবদুল্লাহ্‌ ইবৃন উমার (র.) কে জিজ্ঞেস করলাম । উত্তরে তিনি বললেন, দু'রাক “আত, এটি সংক্ষেপণ নয়, বরং পূর্ণ সালাত । সংক্ষেপণ হয় ভয়কালীন সালাতে । আমি বললাম, ভয়কালীন সালাত কেমন? তিনি বললেন, উপস্থিত লোকদের একাংশ নিয়ে ইমাম এক রাক'আত সালাত আদায় করবেন । এরপর এরা অপর অংশের স্থানে গিয়ে দাড়াবে এবং অপর অংশ এসে এদের স্থানে দাড়াবে, অতঃপর ইমাম তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় করবেন। এতে ইমামের হবে দু'রাক*আত আর প্রত্যেক দলের হবে এক রাক'আত করে। ১০৩২৮. সাঈদ ইব্‌ন জুবায়র রে.) থেকে বর্ণিত । তিনি বলেন, সালাত কসর বা সংক্ষিপ্ত হবে কেমন করে, অথচ তারা দু'রাক'আত আদায় করে, কসর তো হল এক রাক'আত আদায় করা । ূ ১০৩২৯. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, সালাতুল খাঁওফ বা ভয়ের সালাত এক রাক'আত । ১০৩৩০. কা'ব (ব্র.) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাহাবী ছিলেন। ইয়ামামার যুদ্ধে তার হাত কেটে যায়। তিনি বলেন, সালাতুল খাওফ প্রত্যেক দলের জন্যে এক রাক'আত দু' সাজদা । ০ যারা এমত পোষণ করেন ঃ ১০৩৩১. ছা'লাবা ইব্‌ন যাহ্দাম ইয়ারবৃণ্ঈ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সাঈদ ইব্‌ন “আস (র.)-এর সাথে তখন তিবরিস্তানে ছিলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সালাতুল খাওফের কথা তোমাদের মধ্যে কে বলতে পার? হযরত হুযায়ফা (র.) বললেন, আস্‌, আমি । বর্ণনাকারী বললেন, এরপর তিনি আমাদেরকে সারিসারি দাড় করালেন, এক সারি তার পেছনে অপর সারি শক্রর মুখোমুখি । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।